কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ আহত ৪৫

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হতাহতের পাশাপাশি এ ঘটনায় একটি শিশু হাসপাতালসহ অনেক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। খবর আল-জাজিরা’র।

বুধবার ভোররাতে এ হামলা শুরুর পর রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো বলেছেন, ডিনিপ্রো নদীর পূর্বদিকে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে। এতে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। দুই শিশুসহ ১৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলায় একাধিক ভবন, বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে একটি শিশু হাসপাতালও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

এদিকে, হামলায় রাশিয়া ঠিক কোন অস্ত্র ব্যবহার করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকালীন সময়ে এই হামলা চালালো রাশিয়া।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, বিস্ফোরণের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে চারজন আহত হয়েছেন। এছাড়া সোমবার দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলেও ১৮টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী ওই সবগুলো ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

 

একাত্তর/জো
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর