লন্ডনে হঠাৎ বন্যায় টানেলে ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫ এএম

লন্ডনে আকস্মিক বন্যায় রেলওয়ে টানেল ডুবে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। শনিবার এ বন্যার কারণে যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপের সংযোগকারী এক ডজনেরও বেশি ট্রেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেল অপারেটর ইউরোস্টার। 

আন্তর্জাতিক রেল অপারেটর ইউরোস্টার জানিয়েছে, সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল এবং ইবসফ্লিটের মধ্যে ইউরোস্টার রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোর জন্যে পুনরায় চালু করতে দেরি হবে। খবর রয়টার্স’র।

প্রতিবেদন থেকে জানা গেছে, লন্ডন, প্যারিস, আমস্টারডাম ও ব্রাসেলসের মধ্যে অন্তত ১৪টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এই যাত্রা বাতিলের মধ্য দিয়ে এক বছরেই দ্বিতীয়বারের মতো বিড়ম্বনায় পড়লো ইউরোস্টার রেলযাত্রীরা। 

এর আগে, ২১ ডিসেম্বর ফরাসি ধর্মঘটের জন্য বড়দিনের ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গিয়েছিল ইউরোস্টার রেলযাত্রীদের।

পরবর্তী কবে পুনরায় রেল পরিষেবা চালু হবে তা স্পষ্ট করে বলতে পারেনি ইউরোস্টার কর্তৃপক্ষ। কারণ বন্যার কারণে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। তার মেরামত করতে কতদিন লাগবে বলা যাচ্ছে না।

 

একাত্তর/জো
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর