মাইনাস ৪৩ ডিগ্রিতে নেমেছে সুইডেনের তাপমাত্রা, কাঁপছে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০২:৩৬ পিএম

সুইডেনে গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার রাতে দেশটিতে তাপমাত্রা মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে।

সুইডেনের জাতীয় আবহাওয়া সংস্থার প্রধান ম্যাথিয়াস লিন্ড বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘১৯৯৯ সালের পর সুইডেনে জানুয়ারিতে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।’

২৫ বছর আগে দেশটির তাপমাত্রা মাইনাস ৪৯ ডিগ্রিতে নেমেছিল। ১৯৫২ সালেও এই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সুইডিশ সম্প্রচারমাধ্যম এসভিটি জানিয়েছে, উত্তর সুইডেনের নিক্কালুওকতা গ্রামে মঙ্গলবারের প্রথম দিকে তাপমাত্রা মাইনাস ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

সুইডিশ ল্যাপল্যান্ডের একটি স্থানে বুধবার এ তাপমাত্রা মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল,যা ২৫ বছরের মধ্যে সুইডেনে জানুয়ারির সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়েছে।

সুইডেনে গত কয়েকদিনে তাপমাত্রা এতই কমেছে যে, সেখানে অনেক জায়গায় বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া উমেরা শহরে গত কয়েকদিন ধরে ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে।

সুইডেনের রেল পরিষেবা কর্তৃপক্ষ বলছে, আর্কটিক উত্তরে রেল ট্রাফিকও উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হয়েছে। বুধবার জুড়ে শীতকালীন আবহাওয়ার সতর্কতার অধীনে থাকবে মধ্য ও দক্ষিণ সুইডেন। সেখানে ভারী তুষার ও ঝড়ো বাতাসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ডও৷ ফিনল্যান্ডে এই সপ্তাহে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। 

চালকদের অপ্রয়োজনে গাড়ি নিয়ে বের না হওয়ার অনুরোধ করেছে ডেনমার্কের পুলিশও।

শৈতপ্রবাহের কারণে ফিনল্যান্ড এবং সুইডেনে ভ্রমণ করা কঠিন হয়ে পড়েছে। আর বৈরী আবজহাওয়ার কারণে নরওয়ের দক্ষিণে একটি প্রধান মহাসড়ক বন্ধ রাখা এবং ফেরি লাইনের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

 

একাত্তর/জো
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
উত্তর ইউরোপের দেশগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী শীতকালীন ঝড় ‘জোহানেস’-এর তাণ্ডবে সুইডেনে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঝড়ের প্রভাবে নরডিক দেশগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থা...
লিঙ্গ সমতার জন্য সুইডেনের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে। আর সেই দেশেই অল্পবয়সী নারীরা কেন কাজ ছেড়ে দিয়ে সংসারে মনযোগী হচ্ছেন? দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে চলছে কাজ ছেড়ে সরকার করার প্রচারণা। আর,...
মাঙ্কিপক্সকে ‘খুবই উদ্বেগজনক’ উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পরই ইউরোপের দেশ সুইডেনে শনাক্ত হলো নতুন ধরনের অতি সংক্রামক এ রোগ। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর