ইইউ’র সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান ইতালির পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৩ পিএম

শান্তিরক্ষী ও সংঘাত ঠেকানোর মতো সমন্বিত দায়িত্ব পালনের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিজেদের একটি সেনাবাহিনী গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি।

রোববার ইতালির দৈনিক পত্রিকা লা স্টাম্পাতে তার এই মন্তব্য প্রকাশিত হয় বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ইতালির ক্ষমতাসীন জোট সরকারের অংশ ফরজা পার্টির নেতা তাজানি বলেছেন, তার দলের অগ্রাধিকার তালিকায় রয়েছে প্রতিরক্ষা খাতে ইউরোপীয় সহযোগিতা জোরদার করা।

তিনি বলেন, আমরা যদি বিশ্বের শান্তিরক্ষী হতে চাই, তাহলে আমাদের একটি ইউরোপীয় সেনাবাহিনী প্রয়োজন। একটি কার্যকর ইউরোপীয় পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার জন্য এটি একটি মৌলিক পূর্বশর্ত।

তাজানি বলেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও রাশিয়ার মতো শক্তিশালী দেশ বিশ্বে রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে ইন্দো-প্রশান্ত অঞ্চলে সংকট রয়েছে। ইতালীয়, জার্মান, ফরাসি বা স্লোভেনিয়ার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা যাবে কেবল যা ইতোমধ্যে বিদ্যমান রয়েছে, আর তা হলো ইউরোপীয় ইউনিয়ন।

প্রায় দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা অঞ্চলটির রাজনৈতিক এজেন্ডায় গুরুত্ব পাচ্ছে।

তবে এক্ষেত্রে মনোযোগ দেওয়া হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সম্প্রসারণের ওপর। ইইউ দেশ ফিনল্যান্ড গত বছর জোটটিতে যোগদান করেছে এবং সুইডেনও ন্যাটোর সদস্য হওয়ার পথে রয়েছে।

গত বছর সিলভিও বারলুসকনির মৃত্যুর পর ফরজা ইতালিয়া দলের নেতা হন তাজানি। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২৭ দেশের ব্লকের বর্তমান নেতৃত্ব কাঠামোর পরিবর্তে একক প্রেসিডেন্সি থাকা উচিত।

 

একাত্তর/জো
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
ইরানে সম্ভাব্য যেকোনো ধরনের মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়ে অভিনব এক পুরস্কারের কথা ঘোষণা করেছে ইরানি সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি ভূখণ্ডে অনধিকার...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর