ইউক্রেনে যুদ্ধের আতঙ্ক কাটাতে বৈধ হচ্ছে গাঁজা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:১২ পিএম

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের জেরে দুর্ঘটনা পরবর্তী মানসিক বৈকল্য (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) বা পিটিএসডিতে ভুগছে ইউক্রেনের বহু মানুষ। এ আতঙ্ক গাঁজা সেবনের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন দেশটির আইনপ্রণেতারা।

এ লক্ষ্যে চিকিৎসাগত কাজে মারিজুয়ানা বা গাঁজার ব্যবহার বৈধ করার পক্ষে সায় দিয়েছেন তারা।

গাঁজা সেবন বৈধকরণের বিষয়ে গত সপ্তাহে ইউক্রেনের পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০১ জন আইনপ্রণেতার মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ২৮৪ জন, বিপক্ষে মাত্র ১৬ জন। এছাড়া, ভোটদানে বিরত থাকেন ৪০ জন এবং অনুপস্থিত ছিলেন ৩৩ জন আইনপ্রণেতা। খবর এপি’র।

প্রস্তাবটি পেশ করেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল। নতুন আইনটি ছয় মাসের মধ্যেই কার্যকর হবে।

ইউক্রেনে গাঁজার ব্যবহার বৈধকরণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। চিকিৎসাগত কাজে এটি যেসব সুবিধা আনতে পারে তার পক্ষে যুক্তি দিয়েছিলেন অনেকে। অন্যরা আশঙ্কাপ্রকাশ করেছেন, চিকিৎসায় গাঁজার ব্যবহার বৈধ করলে দেশজুড়ে মাদক ব্যবসা ছড়িয়ে পড়তে পারে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর ইউক্রেনে গাঁজা বিতর্ক নতুন গতি লাভ করে। রুশ বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বহু স্থাপনা-অবকাঠামো। এই ধ্বংসযজ্ঞের কারণে অনেকেই মানসিক চাপ ও উদ্বেগে ভুগছেন বলে ধারণা করা হয়।

অবশ্য ইউক্রেনের নতুন আইনে গাঁজা উৎপাদন ও বিতরণের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। গাঁজাযুক্ত যেকোনো ওষুধ পেতে চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন হবে। এছাড়া, গাঁজার বিনোদনমূলক ব্যবহার ফৌজদারি অপরাধ হিসেবেই গণ্য হবে।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর