ইউক্রেনের পূর্বাঞ্চলে গ্রাম দখলের দাবি রাশিয়ার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেৎস্কের একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে ভেসেলে নামের গ্রামটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করা হয়েছে।

তবে এ গ্রামটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি রুশ মন্ত্রণালয়। একই নামের একটি গ্রাম রাশিয়ার নিয়ন্ত্রিত বাখমুত শহর থেকে ২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। গ্রামটিতে  প্রায় ১০০ মানুষের বসবাস। অঞ্চলটিতে সম্প্রতি লড়াই তীব্র হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ মন্ত্রণালয় বলেছে, ওই এলাকায় সক্রিয় থাকা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক গ্রুপের উদ্যোগে গ্রামটি দখল করা হয়েছে।

রয়টার্সের পক্ষ থেকে রণক্ষেত্রের অগ্রগতির এই খবর স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইউক্রেনেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২২ সালে মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ককে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে। যদিও পুরো অঞ্চলে তারা এখনও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। এটিকে তারা ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ বলে অভিহিত করে আসছে।

গত এক বছরে রাশিয়া ও ইউক্রেন কোনো রণক্ষেত্রে উল্লেখযোগ্য ভূখণ্ড দখল বা পুনরুদ্ধার করতে পারেনি। যুদ্ধ মোটাদাগে অচলাবস্থায় রয়েছে।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর