কৃষ্ণসাগরে রুশ নৌযান ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ এএম

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার কাছে কৃষ্ণসাগরের অগভীরে একটি বিশেষ অভিযান চালিয়ে রাশিয়ার একটি নৌযান বিধ্বস্ত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। 

বুধবার দিবাগত রাতে ইভানোভেটস নামের রুশ জাহাজটি একাধিক আঘাতের পর ডুবে গেছে বলে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নৌযানটিতে হামলা চালানোর মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, হামলার কিছুক্ষণের মধ্যেই বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি রুশ কর্তৃপক্ষ। তবে রুশ সামরিক ব্লগার ভয়েনকর কটেনক টেলিগ্রামে লিখেছেন, সামুদ্রিক ড্রোনের তিনটি আঘাতের পর জাহাজটি ডুবে যায়।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অলেক্সান্ডার শেরবা এই হামলাকে ‘আকর্ষণীয়’ বলে উল্লেখ করে বিবিসিকে বলেছেন, জাহাজটিতে প্রথমবার আঘাত করা হয় ভোর চারটার দিকে। ওই সময় জাহাজের সব ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে জাহাজটির হামলার এড়ানোর কোনো সুযোগ ছিল না।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, একাধিক আঘাতের পর রুশ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং অচল হয়ে পড়ার পর ডুবে যায়। জাহাজটির আনুমানিক মূল্য ৬০-৭০ মিলিয়ন ডলার বলেও জানায় তারা।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর