মলদোভায় রুশ দূতাবাসে পেট্রোলবোমা হামলা

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১২:২৭ পিএম

মলদোভায় রুশ দূতাবাসে এক ব্যক্তি পেট্রোলবোমা হামলা করেছেন। রোববার দূতাবাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাস।

মলদোভার রাজধানী চিসিনাউতে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, এক ব্যক্তি দূতাবাসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ করেছেন। হামলাকারীকে মলদোভান পুলিশ আটক করেছেন বলেও জানায় দূতাবাস।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলা চালানোর সময় দূতাবাসে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছিল।

রাশিয়ায় কঠোরভাবে নিয়ন্ত্রিত পরিবেশে তিনদিন ধরে চলা ভোটগ্রহণের শেষ দিনে এ হামলার ঘটনা ঘটলো। রাত আটটায় ভোটগ্রহণ শেষের পর ফলাফল ঘোষণার কার্যক্রম শুরু হয়।

স্থানীয় সময় শুক্রবার সকাল আটটায় পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোটগ্রহণ শুরু হয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দখলকৃত অঞ্চলেও ভোট অনুষ্ঠিত হয়।

 

একাত্তর/জো
রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানীর কাছে একটি স্থানে কয়েক দফা বোমা হামলার পর সেখানে রাতভর বিমান হামলা চালিয়েছে। এই হামলাকে ওই অঞ্চলে ইসরাইলের সামরিক অভিযানের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। সিরিয়ার...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেই ইউক্রেনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে রাশিয়া।
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। এগুলো হলো -ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর