রাশিয়ায় ভয়াবহ বন্যায় শত শত ঘরবাড়ি প্লাবিত

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০২:১৪ পিএম

রাশিয়ার উরাল এবং দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ান অঞ্চলের নদীগুলিতে পানির স্তর দ্রুত বৃদ্ধি অব্যাহত রয়েছে। কাজাখস্তানের সীমান্তের কাছে টোবোল নদীর তীরবর্তী রাশিয়ার কুরগান অঞ্চলে ৩০০টিরও বেশি বাড়ি ও প্রায় ৭০০ আবাসিক প্লট প্লাবিত হয়েছে।

মঙ্গলবার রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, টোবল নদীর পানির স্তর দ্রুত বাড়ছে। কয়েক শত ঘর বন্যায় প্লাবিত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কুরগান অঞ্চল। ফলে সেখানকার বাসিন্দাদের জরুরি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় কুরগান অঞ্চলের প্রায় দেড় হাজার বাসিন্দা অন্ধকারে রয়েছেন। টেবোলের পানি ৩৬ ফুট পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

কুরগান অঞ্চলের গভর্নর ভাদিম শুমকভ জানিয়েছেন, তিনি কঠিন পরিস্থিতির মোকাবিলা করছেন। কারণ এ বছর এই অঞ্চলে রেকর্ড বন্যা হচ্ছে।

কাজাখস্তান সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার টিউমেন অঞ্চলেও বন্যা হচ্ছে। শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইশিম নদীর পানির স্তর প্রবলভাবে বাড়ছে বলে জানিয়েছেন এই অঞ্চলের গভর্নর। ফলে ইশিমের অন্তত ৬৫ হাজার মানুষকে জরুরিভাবে অন্যত্র সরিয়ে নেয়া হয়।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় উরাল, দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়া ও উত্তর কাজাখস্তানে ভারী বৃষ্টিপাত ও উষ্ণতায় বরফ গলে যাওয়ায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাশিয়া।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর