আফগানিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ৩৩

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১১:০৫ এএম

আফগানিস্তানে তিনদিনের বেশি সময় ধরে ভারী বৃষ্টি ও এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আফগান সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। 

শুক্রবার থেকে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র জনান সায়েক। খবর এএফপি’র।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বন্যায় ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং ২৭ জন আহত হয়েছে। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ভবনের ছাদ ধসে।

প্রায় ৬০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) রাস্তা ভেঙে গেছে এবং প্রায় দুই হাজার একর কৃষিজমি বন্যার পানিতে ভেসে গেছে।

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে প্রায় ২০টি প্রদেশেই প্রবল বৃষ্টি হয়েছে। ফলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে, গত ফেব্রুয়ারিতে পূর্ব আফগানিস্তানে ব্যাপক তুষারপাতের পর ভূমিধসে কমপক্ষে ২৫ জন নিহত হয়। এছাড়া গত মার্চে তিন সপ্তাহ ধরে চলা বর্ষণে প্রায় ৬০ জন প্রাণ হারান।

জাতিসংঘ গত বছর সতর্ক করেছে যে, আফগানিস্তান চরম আবহাওয়ার কারণ বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরন বদলে যাচ্ছে।

আবহাওয়ার নেতিবাচক প্রভাবের মুখোমুখি হওয়ার জন্য সবচেয়ে কম প্রস্তুত দেশগুলোর মধ্যে আফগানিস্তান অন্যতম। চার দশকের যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সেভাবে কোনো প্রস্তুতি নিতে পারছে না।

 

একাত্তর/জো
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর