রুশ হামলা ঠেকানোর ক্ষেপণাস্ত্র ফুরিয়েছে ইউক্রেনের

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১২:৩৭ এএম

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে গত সপ্তাহে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যায়নি বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই হামলায় রাজধানী কিয়েভ অঞ্চলের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি নিয়ে দেশটির সরকারের একাধিক সতর্কতামূলক বক্তব্যের পর জেলেনস্কি এ কথা বলেছেন। রাশিয়া দেশটির জ্বালানি ব্যবস্থায় হামলা জোরদার করার পর তা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

জেলেনস্কি বলেছেন, ১১টি ক্ষেপণাস্ত্র উড়ে আসছিল। প্রথম সাতটি ধ্বংস করা হয়। কিন্তু বাকি চারটি ট্রাইপিলস্কাকে ধ্বংস করেছে। কারণ? আমাদের কোনও ক্ষেপণাস্ত্র ছিল না। ট্রাইপিলস্কাকে রক্ষার মতো ক্ষেপণাস্ত্র আমাদের ছিল না।

রয়টার্সের পক্ষ থেকে জেলেনস্কির ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে জেলেনস্কি আগে থেকেই সতর্ক করে বলে আসছিলেন যে, কী করবে রক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে, তা নিয়ে ইউক্রেনকে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। তিনি আরও বলেছিলেন, রাশিয়া যদি এমন গতিতে হামলা অব্যাহত রাখে তাহলে ইউক্রেনের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র পুরোপুরি ফুরিয়ে যাবে।

১১ মার্চের রুশ হামলায় ধ্বংস হওয়া ট্রাইপিলস্কা তাপ বিদ্যুৎকেন্দ্রটি ছিল কিয়েভের কাছে বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র। এটির উৎপাদন সক্ষমতা ছিল এক হাজার ৮০০ মেগাওয়াট। কিয়েভের প্রয়োজনীয় বিদ্যুতের তুলনায় তা ছিল বেশি। আপাতত অন্যান্য কেন্দ্র ও আমদানির মাধ্যমে ঘাটতি পূরণ করা হচ্ছে। কিন্তু বাসিন্দারা বিদ্যুৎকেন্দ্র রক্ষার আহ্বান জানিয়ে আসছেন।

মার্চের মাঝামাঝি থেকে ইউক্রেনের গ্রিড ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে হামলা জোরদার করেছে রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরুর পর এই নিয়ে দ্বিতীয়বার দেশটির জ্বালানি ব্যবস্থায় টানা হামলা করে আসছে রুশ বাহিনী। আগেরবারের তুলনায় এবারের হামলা বেশি ধ্বংসাত্মক।

সাম্প্রতিক হামলার ফলে ইউক্রেন ৭ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হারিয়েছে। গুরুত্বপূর্ণ তাপ বিদ্যুৎকেন্দ্রগুলো ও সঞ্চালন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমেছে।

মস্কো বলছে, ইউক্রেনের লড়াইয়ের সক্ষমতা হ্রাস এবং রাশিয়ার অভ্যন্তরে সাম্প্রতিক হামলার প্রতিশোধে এসব আক্রমণ পরিচালনা করা হচ্ছে।

পশ্চিমা মিত্ররা ইউক্রেনে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা পাঠাতে খুব আগ্রহী নয়। ইউক্রেন বলে আসছে, পুরো দেশকে রুশ ক্ষেপণাস্ত্র থেকে রক্ষার জন্য অন্তত ২৫টি প্যাট্রিয়ট ব্যবস্থা প্রয়োজন। ইউক্রেনের জরুরি তাগাদার পর জার্মানি আরেকটি প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর