সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ভরাডুবি

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৫:৪৯ পিএম

এ যেন লজ্জার রেকর্ড গড়লেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। দুই বছর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, অথচ তিনি হারলেন সাধারণ নির্বাচনের ভোটে। শুক্রবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ছয় সপ্তাহের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লিজ। সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে তার প্রশাসন ও কনজারভেটিভ পার্টির মধ্যে নজিরবিহীন তোলপাড়ের মধ্যে ২০২২ সালের অক্টোবরে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পরাজয়ের পর কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। তার সহকর্মীদের সঙ্গে তিনি মঞ্চ থেকে বেরিয়ে যান।

ব্রিটেনের সাবেক এই প্রধানমন্ত্রী পেয়েছেন ১১ হাজার ২১৭ ভোট, অন্যদিকে লেবার পার্টির প্রার্থী টেরি জার্মি পান ১১ হাজার ৮৪৭ ভোট। তিনি ৬৩০ ভোটে হেরেছেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত, কিয়ার স্টারমারের লেবার পার্টি ৪১০ আসনে জয় পেয়েছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১১৮টি আসন। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬ আসনে জয় প্রয়োজন।   

ব্রিটেন নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৬১ বছর বয়সী কিয়ার স্টারমারকে পাচ্ছেন। ইতোমধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক। এদিকে জয়ের পর ভাষণ দিয়েছেন স্টারমার। তিনি বলেছেন, ‘পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই। এটা আমাদের জন্য দেওয়ার সময়।’

লেবার পার্টির এই নেতা আরও বলেন, ‘আমরা করতে পেরেছি। আপনারা এটার জন্য প্রচারণা চালিয়েছেন, লড়াই করেছেন, ভোট দিয়েছেন এবং এখন সেটি আমাদের হাতে এসেছে। এখান থেকেই পরিবর্তনের সূচনা হলো।’

 

একাত্তর/জো
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
চলমান সংঘাতের মাঝেই পশ্চিমা বিশ্বের দুই প্রধান শক্তি যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা (এসভিআর)। মঙ্গলবার এসভিআর-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে,...
গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় এবার ডেনমার্ক, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর