রাশিয়ায় ঢুকে ইউক্রেনীয় বাহিনীর হামলা, কুরস্কে জরুরি অবস্থা

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০১:৪৯ পিএম

ইউক্রেনের সেনারা সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। সীমান্তবর্তী অঞ্চলটিতে সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর জেরে ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের বাহিনী গত মঙ্গলবার ব্যাপক হামলা চালিয়েছে। বুধবারেও হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সিএনএনের একপ্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অনুপ্রবেশকে বড় মাত্রার উসকানি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কিয়েভ বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে বেসামরিক ও আবাসিক ভবনে এবং অ্যাম্বুলেন্সে নির্বিচারে হামলা চালিয়েছে। 

তবে, এসব অভিযোগ নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। সেই সঙ্গে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে কিছু জানা যায়নি। এছাড়া ইউক্রেনের সেনারা রুশ ভূখণ্ডে এখনো আছে কিনা- সেই সম্পর্কেও কিছু জানা যায়নি। 

রুশ কর্তৃপক্ষ এবং সামরিক ব্লগাররা বলেছে, রাশিয়ায় ঢুকে ইউক্রেনের বাহিনী স্থল ও আকাশপথে সুদজা শহরের কাছে হামলা চালিয়েছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় ৩১ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জন শিশুও রয়েছে।

মস্কো জানিয়েছে, মঙ্গলবার সকালে ১ হাজার ইউক্রেনীয় সেনা, ১১টি ট্যাঙ্ক এবং ২০টিরও বেশি সাঁজোয়া যুদ্ধ যান সুডজা শহরের কাছ দিয়ে রাশিয়ায় প্রবেশ করেছিল।

মঙ্গলবার বেশ কয়েকটি গ্রামে লড়াই হওয়ার কথা জানা গেছে। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে চলাচল না করার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একইসঙ্গে সেখানে সব ধরণের জনসমাবেশও বাতিল করা হয়েছে।

কুরস্কে বেশ কয়েকটি বিমান সতর্কতা জারি করা হয়েছে বলে জানায় বিবিসি। অনলাইনে প্রকাশিত ফুটেজে যুদ্ধবিমানগুলোকে এই অঞ্চলের ওপর দিয়ে উড়তে দেখা গেছে। এসময় স্থলভাগ থেকে ধোঁয়া উঠতেও দেখা যায়। বিবিসি এই ফুটেজগুলো যাচাই করেছে।

এদিকে, হামলার মুখে স্থানীয় সময় বুধবার কুরস্ক অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর আলেক্সি স্মিরনভ বলেছেন, ‘অঞ্চলটিতে শত্রু বাহিনী আসন্ন পরিণতি দূর করার জন্য’ এই পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয় ছিল।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর