রাশিয়ার তেভার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম

রাশিয়ার তেভার অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। বুধবার এ হামলার কারণে স্থানীয়দেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে দাবি রুশ গণমাধ্যম ও ভ্লগারদের। হামলার শিকার অঞ্চলটিতে রাশিয়ার গুরুত্বপূর্ণ অস্ত্রাভাণ্ডার রয়েছে।

তেভার অঞ্চলের গভর্নর ইগর রুদেনইয়া সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা চেষ্টা করে যাচ্ছেন। তবে আগুনের উৎস অথবা স্থান নিয়ে কোনও তথ্য তিনি দেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অযাচাইকৃত কিছু ভিডিও ও ছবিতে দেখা যায়, বিস্ফোরণের ফলে সৃষ্ট বিশাল আগুনের শিখা রাতের আকাশ ছেয়ে ফেলেছে। ওই অঞ্চলটি মস্কোর উত্তরাঞ্চলে অবস্থিত বলে ধারণা করা হচ্ছে।

২০১৮ সালে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই এলাকায় ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের এক অস্ত্রাগার গড়ে তুলছে মস্কো। অস্ত্রাগারটির অবস্থান ছিল মাত্র ১১ হাজার জনসংখ্যার হাজার বছরের পুরোনো শহরে। তাদের দাবি অনুযায়ী, প্রথাগত অস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মজুদ এ এলাকায় রয়েছে।

বুধবারের হামলায় এখনও প্রাণহানির কোনও তথ্য পাওয়া যায়নি।

অস্ত্রাগারে হামলার বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করতে পারেনি রয়টার্স। আর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে এখনও মন্তব্য করেনি।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলে গভীর রাতে ইউক্রেনের চালানো ড্রোন হামলা প্রতিহত করেছে দেশটির বিমান বাহিনী। এসময় কিয়েভের ৫৪টি ড্রোন ভূপাতিত করা হয়।

তবে, রাষ্ট্রীয় বিবৃতিতে হামলার শিকার এলাকা হিসেবে তেভার অঞ্চলের নাম উল্লেখ করা হয়নি। রয়টার্সও সব তথ্য যাচাই করতে পারেনি। ইউক্রেনের পক্ষ থেকে হামলার বিষয়ে এখনও মন্তব্য করা হয়নি।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর