ইসরায়েলের সঙ্গে বৈঠকের জেরে লিবিয়ায় বিক্ষোভ, পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০১:৩৬ পিএম

কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকার পরও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর অনানুষ্ঠানিক বৈঠকের জেরে লিবিয়ায় সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ বৈঠকের জেরে লিবিয় পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশকে বরখাস্ত করা হয়েছে। এরপর পালিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছেন তিনি।

ফিলিস্তিনি অধিকারের কট্টর সমর্থক লিবিয়া কখনই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। ফলে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশ  ও ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোয়েনের বৈঠকের খবর জানাজানি হওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে লিবিয়াজুড়ে, সহিংস বিক্ষোভ শুরু হয়। খবর বিবিসি’র।

আরব ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পাওয়ার জন্য অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সে কারণেই লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর উৎফুল্ল প্রতিক্রিয়া জানান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোয়েন। তিনি বলেন, লিবীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক স্থাপনের পথে প্রথম ও ঐতিহাসিক একটি পদক্ষেপ।

এদিকে, গত সপ্তাহে রোমে এ বৈঠকের কথা প্রকাশ পা ওয়ার পর ত্রিপোলিসহ লিবিয়ার বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষুব্ধ লোকজন রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে এবং টায়ারে আগুন দেয়।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের জেরে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশকে বরখাস্ত করা হয়। পরে পালিয়ে তুরস্কে আশ্রয় নেন তিনি।

 

একাত্তর/জো
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে গত দুই দিন ধরে নজিরবিহীন গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ইরানের সমর্থনে স্লোগান দিচ্ছেন, কেউ আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছেন, আবার...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর