ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ২৪ ঘণ্টায় চার হামলা

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৪:৫৩ পিএম

ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক চারটি হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়।

ঘাঁটির ভেতরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। সেখানে মার্কিন সেনা ও অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সেনারা রয়েছে। খবর রয়টার্স’র।

ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ঘাঁটির আশেপাশের এলাকা বন্ধ করে তল্লাশি অভিযান শুরু করেছে। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, একই দিন বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর আরেকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশ। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়নি। 

বৃহস্পতিবার ইরাকের প্রতিরোধ ফ্রন্ট ইরাকের উত্তরাঞ্চলীয় ‘আল হারির’ সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালায়। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তারা। গাজায় ইসরাইলি হামলা বন্ধ না হলে তারাও এই যুদ্ধে নিজেদের জড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।  

আগের দিন বুধবার ইরাকে মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ করে দুইটি পৃথক ড্রোন হামলা চালানো হয়েছিল। একটি হামলায় অল্প সংখ্যক সৈন্য সামান্য আহত হয়েছে। 

গত সপ্তাহে, ইরানের সঙ্গে জোটবদ্ধ ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তারা বলেছে, ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলকে সমর্থন করে, তাহলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তারা। 

ইয়েমেন উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করেও একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। পরে সেগুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

ইরাকে এখনও যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সৈন্য রয়েছে। এছাড়া প্রতিবেশী সিরিয়ায় আছে আরও ৯০০ সেনা। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় বাহিনীকে পরামর্শ ও সহায়তার জন্য ২০১৪ সাল থেকে উভয় দেশের ব্যাপক এলাকায় মার্কিন সেনা মোতায়েন করা হয়।

 

একাত্তর/জো
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর