মার্কিন নাগরিকদের ভ্রমণে বৈশ্বিক সতর্কতা জারি

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান বিমান হামলার প্রতিবাদে মার্কিন নাগরিকরা ক্ষোভের শিকার হতে পারেন- এমন শঙ্কার কথা জানিয়ে মার্কিনিদের জন্য বৈশ্বিক ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবার বিশ্বজুড়ে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে এক বিবৃতিতে। খবর বিবিসি’র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা, মার্কিন নাগরিক এবং স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, বিক্ষোভ বা সহিংস কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের জন্য এই বৈশ্বিক সতর্কতা।

২০২২ সালের আগস্টে আফগানিস্তানের কাবুলে আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরি হত্যাকাণ্ডের পর মার্কিনিদের জন্য সর্বশেষ এমন সতর্কবার্তা দেওয়া হয়। ২০১৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর হামলা চালাতে পারে জানিয়ে এ ধরনের সতর্কবার্তা দিয়েছিল ওয়াশিংটন। এছাড়া ২০০৩ সালে মার্কিন বাহিনী ইরাকে আগ্রাসন চালানোর পর বিশ্বজুড়ে থাকা নিজ দেশের নাগরিকদের চলাচলে ভ্রমণ সতর্কবার্তা জারি করেছিল দেশটি।

এবার ইসরায়েল হামাসের বিরুদ্ধে গাজায় উপত্যকায় বিমান হামলায় অবাধ সমর্থন জানিয়েছে বাইডেন প্রশাসন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে দেশটির নাগরিকদের ওপর হামলার আশঙ্কা রয়েছে।

 

একাত্তর/জো
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর