হামাসের সঙ্গে পুতিনের তুলনা ‘অগ্রহণযোগ্য’: ক্রেমলিন

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১১:৩৭ এএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামাসের সঙ্গে তুলনা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন, তা রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ক্রেমলিন। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করেছেন।

দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, একজন দায়িত্বশীল রাষ্ট্রপ্রধানের মুখে এমন কথা একেবারে মানানসই নয়। এমন বাগাড়ম্বর আমাদের কাছে একেবারে অগ্রহণযোগ্য। রাশিয়া ও আমাদের প্রেসিডেন্টকে লক্ষ্য করে এমন স্বরে কথা বলা আমরা মেনে নেই না। খবর রয়টার্স’র।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন হামাসের কর্মকাণ্ডকে ইউক্রেনে পুতিনের আগ্রাসনের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, হামাস ও পুতিন ভিন্ন ধরনের হুমকি। কিন্তু তাদের এক বিষয়ে সামঞ্জস্য রয়েছে: তারা উভয়েই গণতান্ত্রিক প্রতিবেশীকে ধ্বংস করতে চায়।

ক্রেমলিন মুখপাত্র বলেছেন, এই মুহূর্ত বিপজ্জনক একটি সময়। গাজায় ইসরাইলি সেনাবাহিনী সম্ভাব্য স্থল অভিযান শুরু করলে রুশ নাগরিকদের হুমকি আরও বাড়বে। 

শনিবার কায়রোতে ফিলিস্তিন সংঘাত নিয়ে শান্তি সম্মেলনের রাশিয়া প্রতিনিধিত্ব কে করবেন জানতে চাইলে পেসকভ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।

এছাড়াও ইউক্রেন ও ইসরাইলকে সহায়তা যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য বিনিয়োগ বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের জেরে ওয়াশিংটনের কঠোর সমালোচনা করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে এই সমালোচনা করেন।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন ইউক্রেন ও ইসরাইলকে সহায়তা দেওয়ার বিষয়টিকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবে অভিহিত করেন।

বাইডেনের এই মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়ায় মারিয়া বলেন, বিনিয়োগ-সংক্রান্ত বাইডেনের মন্তব্য প্রমাণ করে, যুক্তরাষ্ট্র আদর্শিক কারণে লড়াইয়ে জড়ায় না। তারা ছায়াযুদ্ধ (প্রক্সি ওয়ার) থেকে লাভবান হয়।

তিনি বলেন, বাইডেনের মন্তব্যে নৈতিক মানদণ্ডের প্রতি মার্কিন প্রশাসনের বিশ্বাসঘাতকতা প্রকাশ পেয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন প্রশাসন স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের কথা বলে। কিন্তু এখন বোঝা যাচ্ছে, এর পেছনে রয়েছে শুধুই হিসাব। ওয়াশিংটন মূল্যবোধের কথা বলে সব সময় বিশ্বকে বোকা বানিয়েছে। অথচ তারা কখনো এই মূল্যবোধ ধারণ করেনি।

 

একাত্তর/জো
ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর