কার্গো থেকে ঘোড়া ছুটে যাওয়ায় উড়ানের জরুরি অবতরণ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১১:১৭ এএম

মাঝ আকাশে উড়ন্ত বিমানের কার্গো থেকে ঘোড়া ছুটে যাওয়ায় ঘটনায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে নিউইয়র্ক থেকে বেলজিয়ামগামী আটলান্টা আইসল্যান্ডিক এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৪৭ উড়ান।

নিউইয়র্ক থেকে বেলজিয়ামের দিকে কার্গো বিমানে ঘোড়া নিয়ে যাওয়ার সময় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুম। খবর এপি’র।

এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, ৯ নভেম্বর বোয়িং ৭৪৭ আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানের ভেতরে থাকা কার্গো থেকে ঘোড়া ছুটে যায়। লাগামছাড়া ঘোড়াটিকে কোনভাবেই বাগে আনা সম্ভব হয় না। তাই জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে ফ্লাইটটি।

উড়ানের পাইলট বলেছেন, ঘোড়া ছুটে যাওয়ায় বিমান চালাতে সমস্যা হয়নি। তবে আমাদের নিউইয়র্কে ফিরে আসা দরকার ছিল। তাই উড়ানটি নিউইয়র্কে অবতরণ করেছে এবং ঘোড়াটিকেও নিরাপদে ফিরিয়ে আনা গেছে।

প্রতিবেদনে থেকে জানা গেছে, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোড়াটি অবতরণের জন্য একজন পশু চিকিৎসকসহ সকল ব্যবস্থা করেন কর্তৃপক্ষ এবং শেষ পর্যন্ত ঘোড়াটিকে খাঁচায় ভরা সম্ভব হয়।

ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪’র তথ্যানুসারে, উড়ানটি কেনেডি বিমানবন্দরে অবতরণ করে কিছুক্ষণ পরে আবার বেলজিয়ামের উদ্দেশে উড্ডয়ন করে। পরের দিন সকালে সফলভাবে বেলজিয়ামের লিজ বিমানবন্দরে পৌঁছায় উড়ানটি।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি ‘হাম’ (Measles)। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
মাসজুড়ে অব্যাহত সামরিক সংঘাত ও একে অপরকে ধূলিসাৎ করে দেয়ার হুমকির পর অবশেষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পরোক্ষ 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতানির্ভর আলোচনা। গত জুলাইয়ে...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নগরীর মেয়র জোহরান মামদানির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মেয়রের সরকারি বাসভবন...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর