মক্কায় প্রচণ্ড ঝড়বৃষ্টিতে রাস্তাঘাট প্লাবিত

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:১২ পিএম

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ব্যাপক ঝড় ও বৃষ্টির জেরে বহু রাস্তা প্লাবিত হয়েছে। রাস্তার এই পানিতে তলিয়ে যায় পার্কিং করে রাখা বেশ কিছু গাড়িও।

দুর্যোগময় এই আবহাওয়ার কারণে সৌদি আরবের বিভিন্ন স্থানে সতর্কতাও জারি করা হয়। এছাড়া প্রচণ্ড এই ঝড়-বৃষ্টি ও প্রবল বাতাসের মধ্যেও পবিত্র কাবার কাছে মুসল্লিদের ধর্মীয় আচার পালন করতে দেখা যায়। খবর খালিজ টাইমস’র।

রোববার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাত হয় বলে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে। 

দেশটিতে ঝড় ও বৃষ্টির বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে দেখা যায়, সৌদির এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে মক্কার রাস্তাগুলো প্লাবিত হয়েছে। এছাড়া দুর্যোগময় আবহাওয়ার কারণে এনসিএম দেশের বিভিন্ন স্থানে হলুদ সতর্কতা জারি করেছে। 

সৌদি আরবের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দেশটিতে বৃষ্টি, বজ্রঝড় ও ধূলিঝড় অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরব স্টর্মসের বেশ কিছু ভিডিওতে দেখা যায়, গাড়িগুলো প্লাবিত রাস্তা পার হওয়ার চেষ্টা করছে এবং কিছু পার্ক করা গাড়ির জানালার স্তরে পানি পৌঁছে গেছে।

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, পবিত্র কাবার কাছে মুসল্লিরা প্রচণ্ড বৃষ্টি ও প্রবল বাতাসের মধ্যেই ইবাদত করছেন। এসময় কিছু লোককে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আশ্রয় খুঁজতেও দেখা যায়। অন্যান্য ভিডিওতে পানিতে প্লাবিত রাস্তার মধ্য দিয়েই গাড়ি ও বাস চলাচল করতে দেখা যাচ্ছে। 

খালিজ টাইমস বলছে, রোববার জেদ্দাসহ সৌদি আরবের অন্য শহরগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার শহরের বাসিন্দাদের ও দর্শনার্থীদের সতর্ক থাকার ও প্লাবিত ড্রেন ও পানি জমতে পারে এমন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
সৌদি আরব সরকার ২০২৬ সালের হজ মৌসুম থেকে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে।
প্রথমবারের মতো মক্কার গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত শুক্রবারের জুমার খুতবা বিশ্বের ৩৫টি ভাষায় অনুবাদ করা হবে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা প্রিফেকচারে টাইফুন সানসানের আঘাতে এ পর্যন্ত তিনজনের মৃত্যু ও সাতজন আহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে কিউশু দ্বীপের সাতসুমাসেনদাই শহরের কাছে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর