সোলাইমানির স্মরণসভায় হামলার দায় নিলো আইএস

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১১:০২ এএম

ইরানে কাসেম সোলাইমানির স্মরণসভায় জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস। বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।

২০২০ সালে মার্কিন বিমান হামলায় নিহত সামরিক কমান্ডার কাসেম সোলেইমানির সমাধিস্থলের কাছে বুধবারের ওই জোড়া বিস্ফোরণে ৯৫ জন নিহত এবং শিশুসহ আরও ২৮৪ জন আহত হয়েছে।  ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পোস্ট করা ওই বিবৃতিতে জঙ্গি গোষ্ঠী সুন্নি মুসলিম গ্রুপ বলেছে, বুধবার দক্ষিণ-পূর্ব ইরানের কেরমান শহরের কবরস্থানে জড়ো হওয়া ভিড়ের মধ্যে বিস্ফোরক বেল্টে বিস্ফোরণ ঘটিয়েছিল দুই আইএস সদস্য।

ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, বুধবারের হামলার জন্য আইএস জঙ্গিদের দাবিতে সন্দেহ প্রকাশ করার কোনও কারণ নেই যুক্তরাষ্ট্রের।

এর আগে, বুধবার বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এই হামলাকে আইএস জঙ্গিদের পরিচালিত ‘সন্ত্রাসী হামলা’র মতো বলে মন্তব্য করেছিলেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, সোলাইমানির মৃত্যুর চতুর্থ বার্ষিকী উপলক্ষে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে তার কবরস্থানের কাছে একটি স্মরণসভা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর ২০ মিনিট পর প্রথম এবং তারপরেই দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিস্ফোরণকে ‘জঘন্য ও অমানবিক অপরাধ’ বলে অভিহিত করে এর নিন্দা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একইসঙ্গে রক্তাক্ত এ জোড়া বোমা হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

রাষ্ট্রীয় মিডিয়ায় এক বিবৃতিতে খামেনি বলেছেন, ‘নিষ্ঠুর অপরাধীদের অবশ্যই জানা উচিত এখন থেকে তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করা হবে এবং নিঃসন্দেহে এ প্রতিক্রিয়া হবে কঠোর।’

 

একাত্তর/জো
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর