রাশিয়া থেকে ইরানের গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৩ পিএম

রাশিয়ার পূর্বাঞ্চলে ভস্তোচনি কসমোদ্রোম উৎক্ষেপণকেন্দ্র থেকে ইরানের গবেষণা স্যাটেলাইট ‘পারস ওয়ান’ মহাকাশে পাঠানো হয়েছে। এর মাধ্যমে ৫০০ কিলোমিটার ওপর থেকে উপসাগরীয় দেশটির ভূ-তাত্ত্বিক জরিপ করা হবে।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর প্রদেশের ভস্তোচনি কসমোদ্রোম উৎক্ষেপণকেন্দ্র থেকে সয়ুজ রকেটের মাধ্যমে ১৩৪ কেজি ওজনের স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানো হয়।

ইরানের দাবি, স্যাটেলাইটটির তিন ক্যামেরা দিয়ে ইরানের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হবে।

ইরানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী ইসা যারিপুর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমাদের নিজেদের উৎক্ষেপণকেন্দ্র থেকে এত উঁচুতে সঠিকভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব না। তাই আমরা রাশিয়ার উৎক্ষেপণকেন্দ্র ব্যবহার করেছি।’

গত ২০২২ সালে কাজাখস্তানের বাইকোনুর উৎক্ষেপণকেন্দ্র থেকে রাশিয়ার সহায়তায় ইরানের খৈয়াম স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়।

রুশ উৎক্ষেপণকেন্দ্র থেকে ইরানের স্যাটেলাইট মহাকাশে পাঠানোর এ ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা দেশ দুইটির মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিফলিত হয়।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর