ইরানের পরমাণু কেন্দ্রে ইসরাইলি হামলার আশঙ্কা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১১:২০ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইসরাইল। এ হামলার অন্যতম লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক চুল্লি ও পারমাণবিক গবেষণাকেন্দ্রগুলো।

সম্প্রতি এমন আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে যুদ্ধবিমান থেকে হামলা চালায় ইসরাইল। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় কনস্যুলেট ভবনটি। হামলায় নিহত হন দেশটির শীর্ষস্থানীয় দুই সামরিক কর্মকর্তাসহ সাতজন।

জবাবে গত শনিবার ইসরাইলকে লক্ষ্য করে একযোগে ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের হামলার জবাবে এবার দেশটিতে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরাইল।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, মঙ্গলবার থেকে আবারও ইরানের পারমাণবিক কর্মসূচী পর্যবেক্ষণ শুরু করবে সংস্থাটি। ইসরাইলের হামলার পূর্বাভাস পেয়ে ইরান তাদের শক্তিকেন্দ্র ও গবেষণাকেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে রোববার।

সোমবারে সেগুলো খুললেও সতর্কতাবশত আইএইএ পরিদর্শকদের ঢুকতে দেওয়া হয়নি সেখানে। মঙ্গলবার থেকে আবারও যথারীতি পরিদর্শন শুরু হবে।

আইএইএ নিয়মিত ইরানের পরমাণু কর্মসূচীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচী শান্তিপূর্ণ, পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে তাদের কোনো পরিকল্পনা বা অভিপ্রায় নেই। তবে পশ্চিমা দেশগুলো এ বিষয়ে সন্দেহ ও উদ্বেগ প্রকাশ করে থাকে।

 

একাত্তর/জো
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর