ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পিএম

গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলা রুখতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরাইলের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহারন হালিভা।

ইসরাইল ডিফেন্স ফোর্স-আইডিএফ জানিয়েছে, হালিভার একজন উত্তরসূরি বেছে নেওয়ার পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

বিবিসি জানিয়েছে, নিজের পদত্যাগ পত্রে হালিভা লিখেছেন, তার গোয়েন্দা অধিদপ্তর তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি।

ইসরাইলের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী ওই হামলার পর এই প্রথম দেশটির শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন।

বিবিসি জানায়, ইসরাইলে হামাস হামলা করতে পারে- এমন সতর্কবার্তা একাধিক স্থান থেকে পেয়েছিলেন দেশটির সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। কিন্তু তাদের কেউ ওই সতর্ক বার্তাকে পাত্তা দেয়নি।

গত বছরের ৭ অক্টোবর ভোরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গাজা থেকে ইসরাইলের বৃষ্টির মতো রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। এরপর হামাস যোদ্ধারা সীমান্ত বেড়া ভেঙে ইসরাইলের দক্ষিণাঞ্চলের জনবসতি, সামরিক ঘাঁটি এবং একটি সঙ্গীত উৎসবে হামলা চালায়।

সেদিন হামাস যোদ্ধারা ১২শর বেশি ইসরাইলি ও বিদেশিদের হত্যা করে। গাজায় ধরে নিয়ে যায় আরও ২৫৩ জনকে।

ওইদিনই পাল্টা হামলা শুরু করে ইসরাইল। গাজায় ইরাইলি হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।

কেএসএইচ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর