সৌদিতে জর্ডান ও ইরানের ১৯ হজযাত্রীর মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২৪, ১২:০৯ পিএম

সৌদি আরবে এবারের হজে এখন পর্যন্ত জর্ডান ও ইরানের অন্তত ১৯ হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জর্ডানের ১৪ জন এবং ইরানের পাঁচজন। রোববার জর্ডান ও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত দেশটির ১৪ নাগরিক প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন। খবর এএফপি’র।

ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেন কুলিভান্দ জানিয়েছেন, এই বছর হজের সময় মক্কা ও মদিনায় এখন পর্যন্ত পাঁচজন ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে।

তবে, বিবৃতিতে জর্ডান ও ইরান কোনো দেশই হজযাত্রীদের মৃত্যুর কারণ উল্লেখ করেনি।

চলতি বছর হজের সময় মক্কা ও মদিনার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। অতিরিক্ত তাপমাত্রার বিষয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজযাত্রীদের আগেই সতর্ক করেছে। গরম থেকে বাঁচতে বেশ কিছু পরামর্শও দিয়েছে।

এবার প্রায় ১৮ লাখ মানুষ হজে অংশ নিয়েছেন। হজের অনেক কাজ খোলা জায়গায় ও খালি পায়ে করতে হয়। এতে করে বয়স্ক ব্যক্তিরা বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। 

সৌদি আরব অবশ্য এখন পর্যন্ত হজযাত্রীদের হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি।

গত বছর হজের সময় অন্তত ২৪০ হজযাত্রী মারা গিয়েছিলেন। তাদের অধিকাংশই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক। বিভিন্ন দেশের সরকারগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান জানা গেছে।

গত বছর সৌদি আরবে ১০ হাজারের বেশি মানুষ অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অসুস্থদের প্রায় ১০ শতাংশ ছিল হিটস্ট্রোকের শিকার।

 

একাত্তর/জো
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর