চার বছর পর ইরান থেকে তুরস্কের তেল আমদানি

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৬:৩৬ পিএম

ইরান থেকে প্রতিবেশী তুরস্ক আবারও তেল আমদানি শুরু করেছে। গত মার্চে তুরস্ক ইরান থেকে ৫৭৬ মেট্রিকটন এবং এপ্রিল মাসে ৪৮৫ মেট্রিকটন তেল আমদানি করেছে বলে খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা।

মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর তুরস্ক গত চার বছর ধরে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল। মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেল আমদানি বন্ধ করার আগে ২০২০ সালের আগস্ট মাসে তুরস্ক ইরান থেকে সর্বশেষ তেলের চালান গ্রহণ করে। এরপর তুরস্ক মার্কিন চাপের মুখে নতি স্বীকার করে ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দেয়। 

ইরান থেকে নতুন করে তুরস্কের তেল আমদানির ঘটনা এই ইঙ্গিত দেয় যে, আরও বেশি দেশ মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল নিচ্ছে যার অর্থ দাঁড়াচ্ছে এসব দেশ মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের সহযোগিতা বন্ধ করে দিয়েছে। 

খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বুলগেরিয়া এবং পোল্যান্ড চলতি বছর ইরান থেকে তেল আমদানি করেছে। বুলগেরিয়া গত বছরের তুলনায় চলতি বছর ইরান থেকে তেল আমদানি শতকরা ১১৩ ভাগ বাড়িয়েছে। এ বছরের প্রথম তিন মাসে বুলগেরিয়া ইরান থেকে ৩১৪ মেট্রিকটন তেল আমদানি করেছে। 

চলতি বছরের মার্চ মাসে পোল্যান্ড ইরান থেকে ১৯ মেট্রিক টন তেল আমদানি করেছে। গত দুই বছরের মধ্যে প্রথম দেশটি ইরান থেকে তেল আমদানি করল। 

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য-প্রার্থী জর্জিয়া চলতি বছরের প্রথম তিন মাসে ইরান থেকে ৫৪৪ মেট্রিকটন তেল আমদানি করেছে। অবশ্য দেশটি গত বছরের একই সময়ে ৯৭৪ মেট্রিকটন তেল আমদানি করেছিল।

ইউরোপের আরও বেশি দেশ মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল আমদানি করতে আগ্রহী বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

ইরান বর্তমানে সবচেয়ে বেশি তেল এশিয়ার বাজারে বিক্রি করছে। ইরানের দৈনিক তেল উৎপাদন ১৬ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

 

একাত্তর/জো
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর