কুয়েতে নতুন বিশাল তেলের খনির সন্ধান

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৮:৩৭ পিএম

আরেকটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির জ্বালানি তেলের অনুসন্ধান, উত্তোলন ও বিপননকারী সরকারি প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের (কেপিসি) কর্মকর্তা শেখ নাওয়াফ সৌদ নাসির এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার এক ভিডিওবার্তায় শেখ নাওয়াফ বলেন, পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে নতুন খনির সন্ধান পাওয়া গেছে। প্রায় ৯৬ বর্গকিলোমিটার আয়তনের এ খনিটিতে অন্তত ৩২০ কোটি ব্যারেল তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক ব্যারেলে ১৫৯ লিটার তেল থাকে। খবর রয়টার্স’র।

তিনি আরও বলেন, এখন যেসব খনি রয়েছে, সেগুলো থেকে বছরে কুয়েত যে পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন করে, নতুন খনিটিতে তার তিনগুণেরও বেশি তেলের মজুত রয়েছে।

এক বিবৃতিতে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অনুযায়ী, নতুন খনিটিতে ২১০ কোটি ব্যারেল পেট্রোলিয়াম ও ৫ লাখ ১০ হাজার কোটি ঘনফুট জ্বালানি গ্যাস রয়েছে। এই দুই জ্বালানি উপাদান মিলিয়ে খনিজ তেলের মোট পরিমাণ ধরা হয়েছে ৩২০ কোটি ব্যারেল।

উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ অপর দুই দেশ সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাত জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিলেও কুয়েতের অর্থনীতি এখনো পুরোটাই পেট্রোলিয়ামের ওপর নির্ভরশীল। ধারণা করা হয়, শতকরা হিসেবে বিশ্বের মোট তেলের মজুতের ৪ শতাংশ রয়েছে এই উপসাগরীয় দেশটিতে।

জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের তথ্য অনুসারে, এই মুহূর্তে কুয়েত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেলের যোগানদাতা। দেশটি প্রতি বছর ১০৪ কোটি ব্যারেল তেল উত্তোলন করে।

 

একাত্তর/জো
আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তবে এই অঞ্চলের কোনো দেশকেই এক ফোঁটা তেলও বিক্রি করতে দেয়া হবে না, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের চরম হুঁশিয়ারি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি মহাবিপর্যয়ের হুমকি...
সিরিয়া জুড়ে সপ্তাহান্তে জ্বালানি তেলের মূল্য হঠাৎ এক ধাক্কায় রেকর্ড পরিমাণ বৃদ্ধিতে ছড়িয়ে পড়েছে তীব্র গণবিক্ষোভ। প্রায় দুই বছর আগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে এটিই দেশটিতে সবচেয়ে বড় এবং...
মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যকার ছয় মাস ধরে চলা সংঘাতের রেশ ধরে সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে এক দুর্ধর্ষ ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার পরপরই সতর্কতামূলক...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর