গাজায় হামলার জন্য বাইডেনকে দোষারোপ এরদোয়ানের

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০২:২৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাটো সম্মেলনে নিউজউইককে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে এরদোয়ান গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের নৃশংস হত্যা, হাসপাতাল, সহায়তা কেন্দ্র এবং অন্যান্য স্থানে হামলার কথা তুলে ধরেন।

এরদোয়ান বলেন, যদিও মার্কিন প্রশাসন যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করছে তারপরও তারা ইসরাইলকে সর্বাধিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। তারা ইসরাইলকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এই মুহূর্তে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরাইলের বিরুদ্ধে কে কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে? এটাই আসল প্রশ্ন এবং কেউ এর উত্তর দিচ্ছে না।

গাজা হামলায় ইসরাইল ক্রমাগতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

ন্যাটোর সদস্য রাষ্ট্র তুরস্ক বারবার গাজায় ইসরাইলের হামলার নিন্দা করেছে। ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেছে। হামাসের প্রতি সমর্থন জানিয়েছে। ইসরাইলকে সমর্থনের জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরাইলকে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট দ্রুত নিরসনের আশা প্রকাশ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য...
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে চায় প্রসিকিউশন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর...
অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর