‘বিস্ফোরিত পেজারের যন্ত্রাংশ তাইওয়ানে তৈরি নয়’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণের ঘটনায় পেজারগুলোতে ব্যবহৃত কোনও যন্ত্রাংশই তাইওয়ানে তৈরি করা হয়নি বলে দাবি করেছেন দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী কুয়ো জিইহ হুয়েই। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি করেন তিনি।

পেজার বিস্ফোরণে সংশ্লিষ্টতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, এগুলো তাইওয়ানে বানানো হয়নি।’ এ বিষয়ে তদন্তকাজ চলছে বলেও জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত প্রায় তিন হাজার পেজার একযোগে বিস্ফোরিত হয়। তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলোর কাছ থেকে পেজারগুলো আমদানি করা হয়েছিল। ফলে তাদের বিরুদ্ধে তৈরির সময়ই এতে কারসাজির অভিযোগ ওঠে।

কিন্তু, প্রতিষ্ঠানটির দাবি, বুদাপেস্টে অবস্থিত বিএসি কোম্পানি যন্ত্রগুলো তৈরি করেছে। বিএসিকে তাদের ব্র্যান্ড ব্যবহারের অনুমতি দিয়েছিলো গোল্ড অ্যাপোলো।

কুয়ো জিইহ হুয়েই সাংবাদিকদের বলেছেন, ‘ওই যন্ত্রে মূলত অতি সাধারণ মানের আইসি চিপ ও ব্যাটারি ব্যবহার করা হয়েছে।’

এদিকে, পেজার বিস্ফোরণের ঘটনার পেছনে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে বলে লেবাননের নিরাপত্তা বিভাগের কয়েকটি সূত্র দাবি করেছে। এ ঘটনায় ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলার জন্য ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দিয়েছে। তবে, এ পেজার হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইসরাইল।

প্রায় এক বছর ধরে চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমর্থন দিয়ে আসছে হিজবুল্লাহ। এজন্য ইসরাইলের উত্তরাঞ্চলে নিয়মিত রকেট হামলা চালিয়ে আসছে তারা। সাম্প্রতিক এ বিস্ফোরণের ঘটনায় দু’পক্ষের মধ্যে চলমান উত্তেজনার মাত্রা বেড়ে গেছে বহুগুণে। 

 

একাত্তর/জো
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর