লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি ইসরাইলের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম

লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যেই দেশটিতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরাইল। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, লেবাননে স্থল অভিযান হতে পারে বলে মনে করছেন তারা। 

তবে স্থল অভিযান কখন চালানো হবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। খবর রয়টার্স’র।

হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের শত্রুতা বেশ পুরোনো। ২০০৬ সালে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিল তারা। এরপর গত বছরের অক্টোবরে গাজায় ইসরাইল হামলা চালালে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলে হামলা শুরু করে হিজবুল্লাহ। 

পাল্টা হামলা চালাচ্ছিল ইসরাইলও। তবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকিতে হামলার পর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরাইল।

ইসরাইলের উত্তরে লেবাননের সীমান্ত রয়েছে। সেখানে ইসরাইলি বাহিনীর বিপুল সেনা, ট্যাংক ও কামান মোতায়েন করতে দেখা গেছে। শনিবার লেবাননে স্থল অভিযানের হুমকি দিয়েছিলেন ইসরাইলি বাহিনীর মুখপাত্র পিটার লার্নার। তিনি বলেছিলেন, স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বিষয়টি এখনও বিবেচনাধীন। 

লেবাননে হামলা বাড়ানো নিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট আলোচনা করছেন বলে জানিয়েছে তার কার্যালয়। এর আগে, বুধবার স্থল হামলার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছিলেন ইসরাইলি সেনাপ্রধান হেরজি হ্যালেভিও।

ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার লেবাননের রাজধানী বৈরুত, বেকা উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে বিমান থেকে বোমা ফেলা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণব্যবস্থা ও গোলাবারুদের সংরক্ষণাগার ধ্বংস করা। এসব হামলায় নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের আরেক নেতা নাবিল কাউককে হত্যার দাবি করেছে ইসরায়েল।

হিজবুল্লাহও সোমবারও ইসরাইল লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলি বাহিনীর তথ্যানুযায়ী, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে তিবেরিয়াস অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র উন্মুক্ত স্থানে পড়েছে। তবে হিজবুল্লাহ বলেছে, গতকাল তারা শুধু সীমান্ত এলাকায় ইসরাইলের সামরিক বাহিনীর চৌকি লক্ষ্য করে ফাদি-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৈরুতসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বোমা হামলা চালায় ইসরাইল। এতে সংগঠনটির প্রধান সাইয়্যেদ হাসান নাসারুল্লাহ নিহত হলে সবচেয়ে বড় ধাক্কা খায় হিজবুল্লাহ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরাইলি হামলায় ১০৫ জন নিহত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে দেশটিতে আহত হয়েছেন ছয় হাজারের বেশি নাগরিক। ১০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। ঘর ছাড়া মানুষেরা যাইতুনে উপকূল এলাকায় খোলা আকাশ ও রাস্তায় আশ্রয় নিয়েছেন।

 

একাত্তর/জো
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর