দুবাই ও আবুধাবি বিমানবন্দরে ইরানি হামলায় হতাহত ১২

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক ও চলমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরান। এই হামলায় দুবাই ও আবুধাবির বিমানবন্দরে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

আবুধাবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে পাঠানো একটি ড্রোন মাঝআকাশে ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনের পতিত ধ্বংসাবশেষের আঘাতে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। খবর বিবিসি।

যাত্রী চলাচলের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে চারজন কর্মী আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কোভিড-১৯ মহামারীর পর, প্রথমবারের মতো বৈশ্বিক আকাশপথে অন্যতম গুরুতর বিপর্যয় সৃষ্টি করে ওই অঞ্চলে আসা-যাওয়ার হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

ছবি: সংগৃহীত
শনিবার সকালে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর, উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র ও স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান। রবিবারেও দোহা, দুবাই এবং মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা কাতার, বাহরাইন, জর্ডান এবং কুয়েত জানিয়েছে যে তারা তাদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করেছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুবাইয়ে আকাশপথে হামলা প্রতিহত করার সময় ঝরে পড়া ধ্বংসাবশেষ থেকে বিশ্বের নবম ব্যস্ততম বন্দর জেবেল আলির একটি বার্থে আগুন ধরে যায়। এছাড়া দুবাইয়ের বিলাসবহুল কৃত্রিম দ্বীপ- পাম জুমেইরাহতে অবস্থিত পাঁচতারা হোটেল 'ফেয়ারমন্ট দ্য পাম'-এ একটি বিশাল বিস্ফোরণ ঘটে।

ছবি: সংগৃহীত
বিবিসির যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, সেখান থেকে কালো ধোঁয়া আকাশে উঠছে। কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষের কারণে বিশ্বখ্যাত ‘বুর্জ আল আরব’ হোটেলের বাইরের অংশেও সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলায় তাদের বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার সকালেও সেখানে হামলা অব্যাহত থাকার অসমর্থিত খবর পাওয়া গেছে।

এর আগে শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছিল, তারা বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে আঘাত হেনেছে। ওই ঘাঁটির কাছ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে।

এদিকে ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দুকম বাণিজ্যিক বন্দরে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে, যাতে একজন শ্রমিক আহত হয়েছেন।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর