শত্রুর ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে ইরান, পেজেশকিয়ানের হুঙ্কার

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর, উদ্ভূত জাতীয় সংকটের মধ্যে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একটি ধারণকৃত ভিডিও বার্তায় তিনি দেশের বর্তমান সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।

ভাষণের শুরুতেই প্রেসিডেন্ট পেজেশকিয়ান আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, দেশের শাসনব্যবস্থায় কোনো শূন্যতা এড়াতে ইতিমধ্যে ‘অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ’ তাদের কাজ শুরু করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী, এই তিন সদস্যের পরিষদে খামেনির উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজে, বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেহেই এবং আয়াতুল্লাহ আলী রেজা আরাফি দেশ পরিচালনার দায়িত্ব পালন করবেন।


প্রেসিডেন্ট পেজেশকিয়ান অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে শত্রুর ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিচ্ছে। তিনি শত্রুপক্ষকে উদ্দেশ্য করে বলেন, ইরানের সামরিক শক্তি তাদের ‘হতাশ’ করবে। তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট, খামেনির মৃত্যুর পর ইরান রক্ষণাত্মক অবস্থানের বদলে অত্যন্ত আক্রমণাত্মক সামরিক কৌশল গ্রহণ করেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণের আধঘণ্টা আগে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেন পেজেশকিয়ান। সেখানে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক এই ভয়াবহ হামলা ইসলামি প্রজাতন্ত্রের সরকারের দায়িত্ব ও কর্তব্য পালনের সংকল্পকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারবে না। তিনি আরও বলেন, খামেনির মৃত্যুতে যে গভীর শোক তৈরি হয়েছে, তা দীর্ঘ সময় ধরে ইরানের মানুষের মনে অমলিন থাকবে।

 
বিশ্লেষকদের মতে, পেজেশকিয়ানের এই ভাষণের মূল উদ্দেশ্য ছিল দেশের সাধারণ মানুষ এবং সামরিক বাহিনীকে আশ্বস্ত করা যে, নেতৃত্বের পরিবর্তন হলেও রাষ্ট্র পরিচালনার রাশ এখনো শক্ত হাতেই রয়েছে। একইসাথে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন, ইরান যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর