মধ্যপ্রাচ্যে ইরানের নতুন ড্রোন ও মিসাইল হামলা, কুয়েতে নিহত দুই

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৪:০০ পিএম

ইরান ও ইসরাইল-আমেরিকা সংঘাতের রেশ ধরে রোববার সকালে পারস্য উপসাগরীয় দেশগুলোতে নতুন করে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই হামলায় কুয়েতের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা নিহত হয়েছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতেও একই সময়ে হামলার খবর পাওয়া গেছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় দুই কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। কুয়েত সেনাবাহিনীর দেয়া তথ্যমতে, রোববার ভোরে একঝাঁক ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি মজুত কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট বা প্রতিহত করার সময় এর ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।


এছাড়া কুয়েতের পাবলিক ইনস্টিটিউট ফর সোশ্যাল সিকিউরিটির ২২ তলা ভবনটিতে একটি ড্রোন সরাসরি আঘাত হানে। সিএনএন-এর যাচাইকৃত ফুটেজে ভবনটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোরে তারা কমপক্ষে ২১টি ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি বিশ্ববিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।


বাহরাইনের একটি পানি শোধন কেন্দ্রে (ডেসালিনেশন প্ল্যান্ট) হামলা হলেও দেশটির বিদ্যুৎ ও পানি কর্তৃপক্ষ সিএনএন-কে নিশ্চিত করেছে, পানি সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি। উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের পানীয় জলের ৬০ থেকে ৯০ শতাংশ ভাগ এই শোধন কেন্দ্রগুলোর ওপর নির্ভর করে।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রোববার ভোরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করেছে।


এই হামলাগুলো এমন এক সময়ে ঘটল যখন মাত্র একদিন আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় দেশগুলোর কাছে গত এক সপ্তাহের হামলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি শর্ত দিয়েছিলেন, আঞ্চলিক দেশগুলো যদি ইরানের ওপর মার্কিন হামলায় সহযোগিতা না করে, তবে ইরান তাদের ওপর আর হামলা চালাবে না। কিন্তু রোববারের এই ব্যাপক হামলা পেজেশকিয়ানের সেই আশ্বাসকে প্রশ্নের মুখে ফেলেছে।

 
পারস্য উপসাগরীয় দেশগুলোতে একের পর এক এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য চরম উদ্বেগ সৃষ্টি করেছে। আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় অনেক দেশই তাদের বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করছে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর