ইরানের নতুন নেতার নাম ঘোষণা নিয়ে অনিশ্চয়তা!

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে বলে আগে আভাস দেওয়া হলেও, কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের উত্তরসূরি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত পর্ষদ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। খবর সিএনএন।

৮৮ সদস্যের এই 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস'-এর বেশ কয়েকজন জ্যেষ্ঠ আলেম এই বিলম্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

পরিষদের অন্যতম সদস্য আয়াতুল্লাহ আবদুল্লাহ কায়ভানি, অ্যাসেম্বলি অব এক্সপার্টস কর্তৃক নির্বাচিত পূর্ণাঙ্গ ফকিহ বা আইনবিদকে পরিচয় করিয়ে দেওয়ার প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির তথ্যমতে, আরেক সদস্য আয়াতুল্লাহ জাভাদ জাফারি বলেছেন, নতুন নেতার নাম ঘোষণায় বিলম্ব হওয়া একটি তিক্ত ও অনাকাঙ্ক্ষিত বিষয়। এই প্রক্রিয়া ত্বরান্বিত করা জনগণের একটি জোরালো দাবি।


পরিষদের আরেক প্রতিনিধি রহিম তাভাকোল জানিয়েছেন, সদস্যরা তাদের দায়িত্ব পালন করেছেন এবং শিগগিরই আলী খামেনির উত্তরসূরি ঘোষণা করবেন। উল্লেখ্য, আট দিন আগে তেহরানে ইসরাইল-আমেরিকার যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন।

কিছু বিশেষজ্ঞ ধারণা করছেন, ঘোষণা আসতে দেরি হওয়ার কারণ হলো, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার হুমকির মুখে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্যরা সশরীরে একত্রিত হতে পারছেন না।

তেহরান বিশ্ববিদ্যালয়ের আইনবিদ মহসেন বোরহানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, ইরানের সংবিধান এবং পরিষদের নিজস্ব বিধি অনুযায়ী, অন্তত দুই-তৃতীয়াংশ সদস্যকে সশরীরে উপস্থিত থেকে আলোচনা ও পরামর্শ করতে হবে।

 
বোরহানি বলেন, যদি এই শর্তগুলো পূরণ না করা হয়, তবে যে কোনো ঘোষণারই আইনি বৈধতা থাকবে না। এর আগে পরিষদের বেশ কয়েকজন কট্টরপন্থী সদস্য রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তবে তাদের কেউই নির্বাচিত প্রার্থীর নাম প্রকাশ করেননি।

এআরএস
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর