মার্কিন মিত্রতা নিয়ে নতুন করে ভাবছে আরব দেশগুলো

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম

ইরানের সাথে চলমান সংঘাত উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের সাথে তাদের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বের ভিত্তিগুলো পুনর্মূল্যায়ন করতে বাধ্য করছে বলে মনে করেন আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ আবাসিক স্কলার হুসেইন ইবিশ। মার্কিন সেনাদের ঘাঁটি বসতে দেয়ায় উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ক্রমাগত হামলার শিকার হওয়ায় এখন এই প্রশ্ন উঠছে, এই মিত্রতা কি আদৌ সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারছে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল?


আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইবিশ বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এর সূত্রপাত অন্তত বারাক ওবামার আমল থেকে, যখন সিরীয় সরকার কর্তৃক রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে তাঁর দেয়া ‘রেড লাইন’ বা চরম সীমা লঙ্ঘিত হয়েছিল। আর এখন আমরা আরেকটি উদাহরণ দেখছি যেখানে মার্কিন ঘাঁটি রাখা এবং আমেরিকাকে নিরাপত্তা অংশীদার হিসেবে পাশে পাওয়ার যে প্রতিশ্রুতি বা ধারণা ছিল, বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এটি আপনাকে অস্থিতিশীল হওয়া থেকে রক্ষা করতে পারছে না।

তিনি স্মরণ করিয়ে দেন, এই কৌশল ২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদি আরবকে ইরানের বোমা হামলা থেকে বাঁচাতে পারেনি, কিংবা পরের বছর আবুধাবিকেও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষা করতে পারেনি।

ইবিশ আরও বলেন, হামাসের সাথে আলোচনার সময় ইসরাইলি বোমা হামলা থেকে এটি কাতারকেও রক্ষা করতে পারেনি। আসলে এটি কাউকেই সুরক্ষা দিতে পারছে না; কারণ জিসিসিভুক্ত ছয় দেশের প্রত্যেকেরই ওয়াশিংটনের সাথে প্রধান নিরাপত্তা সম্পর্ক থাকা সত্ত্বেও তারা সবাই ইরানের হামলার শিকার হয়েছে, অথচ তার জন্য ইরানকে কোনো পরিণতির মুখোমুখি হতে হয়নি।


তিনি উল্লেখ করেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এবং কাতারও তার নিজস্ব পন্থায়, এটি বুঝতে পেরেছে যে, ইরানের বিরুদ্ধে আমেরিকার আক্রমণাত্মক ‘কন্টেনমেন্ট’ বা দমন কৌশলে যুক্ত হওয়া মানেই হলো নিজেদের বিপদাপন্ন করে তোলা, যার বিনিময়ে সুরক্ষার নিশ্চয়তা খুবই সামান্য।

ইবিশ সতর্ক করে বলেন, এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো ইরানের জন্য সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইরান কেবল এই অঞ্চলের ওপর চাপ সৃষ্টি করতে চায় না, বরং তারা এই সংঘাতকে বিশ্ব অর্থনীতির কেন্দ্রে নিয়ে যেতে চায়। তিনি বলেন, “এর লক্ষ্য কেবল ওয়াশিংটনকে চাপে ফেলা নয়, বরং চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকেও সংকটে ফেলা। কারণ তেল এবং এলএনজি এমন পণ্য যা বিশ্বজুড়ে একে অপরের ওপর নির্ভরশীল।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর