আমিরাতের মার্কিন ঘাঁটি ও ইসরাইলের প্রাণকেন্দ্রে ইরানের হামলা

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম

ইরান ও আমেরিকা-ইসরাইল জোটের মধ্যকার যুদ্ধ এক ভয়াবহ মোড় নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সরাসরি হামলা এবং ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র বর্ষণের ঘটনায় মধ্যপ্রাচ্য এখন এক চরম উত্তেজনার মুখে।

তেহরান ও দুবাই: ইরানের ইসলামি রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) রোববার সংযুক্ত আরব আমিরাতের আল-ধফরা বিমান ঘাঁটিতে ১০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ওই ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, আমেরিকা আরব আমিরাতের রাস আল-খাইমাহ এবং দুবাইয়ের খুব কাছের একটি এলাকা থেকে ইরানের খার্গ ও আবু মুসা দ্বীপে হামলা চালিয়েছে। তাঁর মতে, এই হামলার পাল্টা জবাব হিসেবেই আমিরাতে মার্কিন অবস্থানে আঘাত হানা হয়েছে।

আরাগচি সতর্ক করে বলেছেন, ইরান এর উপযুক্ত জবাব দেবে, তবে জনবসতিপূর্ণ এলাকায় হামলা না করার বিষয়ে তারা সতর্ক থাকার চেষ্টা করবে। যদিও আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের একজন কূটনৈতিক উপদেষ্টা সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে, দেশটির আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। তবে তিনি যোগ করেন, আমিরাত এখনো যুক্তি ও বুদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে চলেছে।


ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র আতঙ্ক

এদিকে, ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য ইসরাইলজুড়ে সাইরেন বেজে ওঠে এবং বেশ কিছু প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে ইসরাইলি চ্যানেল ১২ রিপোর্ট করেছে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ আকাশ থেকে জনপদে পড়তে দেখা গেছে।

ইসরাইলের 'মাগেন ডেভিড অ্যাডম' অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, সাইরেন শোনার পর নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় চারজন আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দেয়।

যুদ্ধ এখন আর শুধু ইরান-ইসরাইলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আমিরাতের মতো প্রতিবেশী দেশগুলোকেও তা গ্রাস করতে শুরু করেছে। একদিকে মার্কিন ঘাঁটিতে হামলা এবং অন্যদিকে ইসরাইলের প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আতঙ্ক বিশ্বব্যাপী জ্বালানি ও নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের অস্থিরতা তৈরি করছে।


‘বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র’ ব্যর্থ করার দাবি

ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিকে অস্থিতিশীল করার লক্ষ্যে নেয়া 'বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র' ব্যর্থ হয়েছে এবং সুন্নি সম্প্রদায় নিজ ভূখণ্ড রক্ষায় বীরত্বের পরিচয় দিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম আজারবাইজানে নিযুক্ত সেনাবাহিনীর একজন কমান্ডার জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রখর সতর্কতার কারণে পশ্চিম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সব অপচেষ্টা নসাৎ করে দেওয়া হয়েছে।

ওই কমান্ডার বলেন, গোয়েন্দা ইউনিটগুলো অত্যন্ত সজাগ থাকায় তারা শত্রুদের সামান্যতম পদক্ষেপও সফল হতে দেয়নি। তিনি উল্লেখ করেন, শত্রুরা একই সাথে সামরিক অভিযানের নীল নকশা সাজিয়ে এবং সামাজিক সংকট সৃষ্টি করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালিয়েছিল।

তিনি আরও যোগ করেন, ইরানের জনগণের দূরদর্শিতার ফলে এই সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বিশেষ গুরুত্ব দিয়ে তিনি উল্লেখ করেন, সুন্নি সম্প্রদায়সহ অন্যান্য জাতিগোষ্ঠী কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করেছে।


ইসরাইলের হয়ে কাজ করায় গ্রেপ্তার ২০

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে ইসরাইলের সাথে সহযোগিতার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

আটকদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনার গোপন তথ্য ইসরাইলের কাছে পাচার করছিল।

প্রসিকিউটরের বিবৃতিতে বলা হয়েছে, জায়নিস্ট শাসনের (ইসরাইল) অনুচরদের সাথে সম্পৃক্ত ভাড়াটেদের বেশ কয়েকটি নেটওয়ার্কের ওপর আঘাত হানা হয়েছে। বিচারিক আদেশের ভিত্তিতে ২০ জন ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই, তাসনিম নিউজ, রয়টার্স

এআরএস
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর