কফি শপে নেতানিয়াহু, ‘ডিপফেক’ বললো গ্রোক

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় যে শোরগোল চলছিল, তা থামাতে তিনি নিজেই ময়দানে নেমেছিলেন। কিন্তু কফি শপে বসে কফি খাওয়ার একটি ভিডিও পোস্ট করে তিনি হিতে বিপরীত ঘটিয়েছেন। এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ দাবি করেছে, নেতানিয়াহুর এই ভিডিওটি আসলে একটি ‘ডিপফেক’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও।

গত সপ্তাহ থেকেই সামাজিক যোগাযোগ একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে- ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর বেঁচে নেই। ইরান-ইসরাইল যুদ্ধের উত্তপ্ত আবহে এই গুজব থামাতে রোববার নেতানিয়াহুর অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, জেরুজালেম হিলসের ‘দ্য সাতাফ’ নামক একটি কফি শপে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে কফি অর্ডার করছেন তিনি। কিন্তু ভিডিওটি প্রকাশের পরপরই নেটিজেনরা একে ‘আসল’ বলে মানতে নারাজ।


কফির পেয়ালায় এআই ছোঁয়া
?

ভিডিওতে দেখা যায়, চিত্রগ্রাহক যখন তাকে বলেন, মিডিয়ায় আপনার মৃত্যুর খবর প্রচার হচ্ছে, তখন রসিকতা করে নেতানিয়াহু বলেন, আমি কফির জন্য মরছি। হিব্রু ভাষায় তিনি আরও বলেন, তিনি তার দেশের মানুষের জন্য পাগল। এমনকি আগের একটি ভিডিওতে তার বাম হাতে ‘ছয়টি আঙুল’ দেখা যাওয়ার যে বিতর্ক উঠেছিল, তা খণ্ডন করতে তিনি দুই হাত তুলে আঙুল গুনে দেখান। শেষে কফির কাপ তুলে বলেন, ‘ল’হাইম’ (জীবনের জন্য)।

তবে বিপত্তি বাঁধে যখন এক্সের নিজস্ব এআই চ্যাটবট ‘গ্রোক’ এই ভিডিওটিকে সরাসরি ‘ভুয়া’ বলে রায় দেয়। এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে গ্রোক জানায়, ১০০ ভাগ নিশ্চিত যে এটি একটি উন্নত এআই ডিপফেক। জনসমক্ষে কফি খেতে খেতে নেতানিয়াহু ইরান-লেবানন অপারেশন নিয়ে কথা বলছেন, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। গ্রোকের দাবি, ভিডিওটির মুখচ্ছবি এবং পরিস্থিতি পুরোপুরি কৃত্রিমভাবে তৈরি।


নেটিজেনদের ‘শার্লক হোমস’ গিরি

সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা ভিডিওটির খুঁত বের করতে আদাজল খেয়ে নেমেছেন। কেউ দাবি করেছেন, কফি কাপের ভেতরে কফিটি অভিকর্ষ বল উপেক্ষা করে অদ্ভুতভাবে নড়ছে। কেউ বলছেন, নেতানিয়াহু যখন কাপের দিকে তাকাচ্ছেন, তখন তার মুখের আকৃতি গোল থেকে ডিম্বাকৃতি হয়ে যাচ্ছে। এমনকি কাউন্টারের পেছনে মাস্ক পরা এক রহস্যময় গ্রাহকের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। জনৈক ব্যবহারকারী ব্যাঙ্গ করে ভিডিওটির নাম দিয়েছেন ‘নট-নিয়াহু’ (NOTenyahu)।


ইসরাইলের সাফাই ও কফি শপের পোস্ট

এসব বিতর্ককে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী সুস্থ ও স্বাভাবিক আছেন। এদিকে যে ‘দ্য সাতাফ’ ক্যাফেতে ভিডিওটি ধারণ করা হয়েছে, তারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেতানিয়াহুর আগমনের কিছু ছবি পোস্ট করেছে। তারা লিখেছে, প্রধানমন্ত্রী এবং তাঁর দপ্তরের কর্মকর্তাদের আমাদের এখানে আতিথেয়তা দিতে পেরে আমরা আনন্দিত।

যুদ্ধক্ষেত্রে ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি হামলার মাঝেই নেতানিয়াহুর এই ভিডিওটি এখন নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। এটি কি সত্যিই গুজব ঠেকাতে প্রধানমন্ত্রীর একটি কৌশলী পদক্ষেপ, নাকি প্রযুক্তির সাহায্যে তৈরি এক ডিজিটাল বিভ্রম? উত্তর যাই হোক, নেতানিয়াহুর কফির কাপ এখন রণক্ষেত্রের চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এআরএস
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর