মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের বিধ্বংসী হামলায় বিপর্যস্ত বহু স্থাপনা

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম

পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিয়েছে। ইরান ও তার মিত্রবাহিনী সোমবার থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক হামলা শুরু করেছে, যার প্রভাব পড়ছে ইসরাইল থেকে শুরু করে বাগদাদ এবং দুবাই পর্যন্ত। ইরান ও মার্কিন-ইসরাইল যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে সংঘাতের পরিধি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। সোম ও মঙ্গলবার ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ইসরাইলসহ উপসাগরীয় দেশগুলোতে নজিরবিহীন আক্রমণ চালিয়েছে। এই হামলায় একদিকে যেমন কূটনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা।

ছবি: সংগৃহীত
ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, বাগদাদের অতি-সুরক্ষিত ‘গ্রিন জোন’-এ অবস্থিত আল রশিদ হোটেলে একটি ইরানি ড্রোন আঘাত হেনেছে। হোটেলটির সবচেয়ে উপরের তলায় আগুন ধরে যায়; উল্লেখ্য এই হোটেলে প্রায়ই বিদেশি কূটনীতিকরা অবস্থান করেন। অন্যদিকে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোনের কারণে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে একটি তেল স্থাপনা লক্ষ্য করে টানা দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলা চালানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বিবৃতিতে জানান, কাতার, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতের মতো প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের এই হামলা ছিল ‘অপ্রত্যাশিত’। তিনি বলেন, কেউ এটা ভাবেনি। আমরা স্তম্ভিত।

ছবি: সংগৃহীত
তবে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর আগেই ট্রাম্পকে সতর্ক করা হয়েছিল, ইরানে হামলা চালালে তেহরান তার প্রতিবেশী দেশগুলোতে পাল্টা আক্রমণ করতে পারে। বিশেষ করে যদি ইরান মনে করে যে ওই দেশগুলো যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণকে সমর্থন করছে, তবে তারা সরাসরি উপসাগরীয় রাজধানীগুলোকে লক্ষ্যবস্তু করবে।

জেরুজালেমের ঐতিহাসিক ‘চার্চ অফ দ্য হোলি সেপালকার’-এর মাত্র কয়েক ব্লক দূরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়, যার ধ্বংসাবশেষ পড়ে এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মঙ্গলবার ভোরে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে অন্তত পাঁচটি ড্রোন ও রকেট হামলা চালানো হয়, যা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র আক্রমণ বলে অভিহিত করা হচ্ছে। এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী তেহরান ও বৈরুতের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে নতুন করে বিমান হামলা শুরু করেছে।

ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় তেলের বাজার মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে পড়েছে। মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা প্রবল হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক তাদের সুদের হার বাড়িয়ে দিয়েছে। অর্থনীতিবিদদের মতে, উচ্চ তেলের দাম এবং নিম্ন প্রবৃদ্ধি মিলে বিশ্বকে স্থবির মুদ্রাস্ফীতির দিকে ঠেলে দিচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। শাহ গ্যাস ফিল্ডেও ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তিন সপ্তাহের এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ছবি: সংগৃহীত
মার্কিন ও ইসরাইলি বাহিনীর দুই সপ্তাহের প্রচণ্ড বোমাবর্ষণের পরেও ইরান যে দূরপাল্লার হামলা চালানোর ক্ষমতা রাখে, এই আক্রমণগুলো তারই প্রমাণ। ট্রাম্পের মিত্র দেশগুলো হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে এখনই সামরিক সহায়তার প্রস্তাব নাকচ করে দেয়ায় সংকট ঘনীভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

 

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর