আমেরিকা-ইরান আলোচনায় নাটকীয় মোড়ের সম্ভাবনা

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে সম্ভাব্য আলোচনায় একটি বড় ধরনের ‘ব্রেকথ্রু’ বা নাটকীয় মোড় আসার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট কিছু ‘নিশ্চয়তা’ ছাড়া তেহরান এখনো প্রস্তাবিত আলোচনায় যোগ দিতে দ্বিধাগ্রস্ত বলে বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানান, পাকিস্তান, তুরস্ক ও মিশর সব পক্ষকে, বিশেষ করে ইরানকে আলোচনার টেবিলে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু নির্দিষ্ট কিছু গ্যারান্টি না পাওয়া পর্যন্ত ইরান এখনো আলোচনায় বসার বিষয়ে অনাগ্রহী।

বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইরানি নেতৃত্বের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করছেন।

সূত্রমতে, তেহরান এখনো তাদের দাবিতে অনড়। তারা মূলত তিন বিষয়ে গ্যারান্টি চাইছে: ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক অভিযান চালানো হবে না, ইরানের মিসাইল প্রোগ্রাম আলোচনার অন্তর্ভুক্ত হবে না এবং আমেরিকা ও ইসরাইলের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে একটি ‘সার্বিক সমঝোতা’র লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে অর্থবহ ও চূড়ান্ত আলোচনার আয়োজন করতে ইসলামাবাদ পুরোপুরি প্রস্তুত।

এমনকি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কথা বলেছেন। পাকিস্তান এই দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি সম্ভাব্য সম্মেলনের প্রস্তাবও দিয়েছে।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি বুধবার ইতালীয় দৈনিক কোরিয়ারে ডেলা সেরা’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই সপ্তাহের শেষদিকে ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা হতে পারে বলে তিনি আশা করছেন।

তাঁর মতে, এবারের আলোচনার পরিধি হবে অনেক বিস্তৃত- যেখানে মিসাইল কর্মসূচি, ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানজুড়ে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ীসহ ১,৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত এবং আরও ডজনখানেক আহত হয়েছেন, যা বিশ্ববাজার এবং বিমান চলাচলেও চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

এআরএস
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাথে ছয় মাস ধরে চলা যুদ্ধ ও পারস্পরিক হামলার ধারাবাহিকতায় পারস্য উপসাগরে নতুন 'বিধিনিষেধ অঞ্চল' ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সাথে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী...
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে নিজস্ব প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থে আঘাত এলে এর বিপরীতে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-এর শীর্ষ প্রতিনিধিদলের...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগে একজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর