আমিরাতকে ‘শত্রু’ ঘোষণা ইরানের, বিধ্বংসী হামলার হুঁশিয়ারি

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৪:২০ পিএম

তেহরান বিশ্বাস করে, ইরান-মার্কিন-ইসরাইল যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত) অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। ইরানের ওপর কোনো ধরনের স্থল অভিযান শুরু হলে আমিরাতের রাষ্ট্রীয় সম্পদ লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হতে পারে বলে মিডল ইস্ট আই’কে জানিয়েছেন ইরানের দুজন ঊর্ধ্বতন সূত্র।

এক মাস ধরে চলা এই যুদ্ধ বিশ্ববাজারকে বিপর্যস্ত করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন হরমুজ প্রণালীর কৌশলগত দ্বীপগুলো দখলের জন্য স্থলসেনা ব্যবহারের কথা ভাবছেন। মূলত ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ এবং প্রণালীর ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ ‘কাশম দ্বীপ’ এখন মার্কিন নিশানায় রয়েছে। ধারণা করা হচ্ছে, উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকেই এই অভিযান চালানো হবে।

ছবি: সংগৃহীত
আমিরাতের বিরুদ্ধে ইরানের অভিযোগ:
ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার মতে, তেহরান এখন মনে করছে যে শুরু থেকেই আমিরাত এই যুদ্ধে সক্রিয় ছিল। তিনি বলেন, ইরানি গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে, আমিরাত তাদের নিজস্ব কিছু বিমানঘাঁটি ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য উন্মুক্ত করে দিয়েছে।

এছাড়া তেহরানের অভিযোগ, ওমানসহ বিভিন্ন দেশে ‘ফলস-ফ্ল্যাগ’ বা ছদ্মবেশী হামলা চালিয়েছে ইসরাইল, যেখানে আমিরাত সহযোগিতা করেছে। ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণে আমিরাতের উন্নত এআই অবকাঠামো ব্যবহার করা হচ্ছে।

স্থল অভিযান ও ‘সহনশীলতা’র অবসান: এক ইরানি কূটনীতিক জানিয়েছেন, রাশিয়া ও অন্যান্য মিত্র দেশের গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা মনে করছেন, আমিরাত থেকে একটি মার্কিন স্থল অভিযান এখন আসন্ন। যদিও ট্রাম্প আলোচনার অজুহাতে হামলা কয়েক দফা পিছিয়ে দিয়েছেন, কিন্তু তেহরান একে সেনা মোতায়েনের জন্য ‘সময়ক্ষেপণ’ হিসেবে দেখছে।

তিনি সতর্ক করে বলেন, এ পর্যন্ত ইরান শুধু সরাসরি মার্কিন সামরিক লক্ষ্যবস্তু বা গোয়েন্দা কেন্দ্রগুলোতে হামলা সীমাবদ্ধ রেখেছে। কিন্তু যদি ইরানের কোনো দ্বীপ বা ভূখণ্ডে স্থল অভিযান চালানো হয়, তবে সেই ‘সংযম’ অবিলম্বে শেষ হবে।

ছবি: সংগৃহীত
আমিরাতের প্রতি চূড়ান্ত বার্তা: ইরানি সূত্রটি স্পষ্ট করে জানিয়েছে, যে দেশ থেকে স্থল অভিযান চালানো হবে, ইরান তাকে সরাসরি ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে গণ্য করবে। হামলার লক্ষ্যবস্তু আর শুধু সামরিক বা গোয়েন্দা স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না। আমিরাতের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বাণিজ্যিক সম্পদ এবং রিয়েল এস্টেট প্রজেক্ট (যেখানে রাষ্ট্রীয় বিনিয়োগ রয়েছে) ইরানের নিশানায় পরিণত হবে।

সূত্রটি আরও বলেছেন, যদি কোনো রাষ্ট্র ইরানের এক ইঞ্চি ভূখণ্ডও দখলের প্রক্রিয়ায় অংশ নেয়, তবে সেই রাষ্ট্রকে আগ্রাসী হিসেবে গণ্য করে চরম ব্যবস্থা নেওয়া হবে। এই কড়া বার্তা ইতিমধ্যেই আমিরাত সরকারকে পৌঁছে দেওয়া হয়েছে বলে ওই কূটনীতিক দাবি করেছেন।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর