‘ট্রাম্পের কারণে আপনার ছেলেরা আরও বিপদে আছে’

নিখোঁজ মার্কিন পাইলটের মায়ের প্রতি ইরানের বার্তা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক পাইলটের মায়ের আবেগঘন আবেদনের জবাবে এক নজিরবিহীন ও কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইরানি দূতাবাসগুলো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তেহরান দাবি করেছে, মার্কিন উদ্ধারকারী দলের চেয়ে ইরানি হেফাজতে থাকলেই ওই পাইলটরা বেশি নিরাপদ থাকবেন।

গত শুক্রবার ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান আক্রান্ত হওয়ার পর এক পাইলটের মা সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়ার প্রার্থনা করেন। তিনি লেখেন, অনুগ্রহ করে ওই দুই পাইলটের জন্য প্রার্থনা করুন। আমার নিজের ছেলেও একজন ফাইটার পাইলট এবং এখন পর্যন্ত তার বা তার ইউনিটের কোনো খবর আমি পাইনি। আমার বুক উদ্বেগে ফেটে যাচ্ছে।

পাইলটের মায়ের এই উদ্বেগের জবাবে পাকিস্তানে নিযুক্ত ইরানি দূতাবাস সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে লেখে, নিশ্চিত থাকুন, আপনার ছেলেরা ডোনাল্ড ট্রাম্পের অধীনে যতটা বিপদে আছে, ইরানি হেফাজতে তার চেয়ে অনেক বেশি শান্তিতে থাকবে। বরং প্রার্থনা করুন যেন তারা মার্কিন উদ্ধারকারী দলের হাতে পড়ার আগে ইরানিদের হাতে ধরা পড়ে! মুসলিম এবং সভ্য জাতি হিসেবে আমরা জানি কীভাবে বন্দিদের মর্যাদা ও সম্মান দিতে হয়।

একই সুরে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইরানি দূতাবাসও একটি পোস্ট করে। সেখানে বলা হয়, তথাকথিত মানবিক আইন তৈরির বহু আগে থেকেই ইরানে যুদ্ধবন্দিদের অধিকার সংজ্ঞায়িত করা হয়েছে। আমরা আপনাদের ‘বর্বর’ মিত্র জায়নবাদীদের মতো বন্দিদের সঙ্গে আচরণ করি না। আমাদের একটি প্রাচীন সভ্যতা আছে, আমরা আমেরিকার মতো প্রস্তর যুগে বাস করি না।"

শুক্রবার ইরানি প্রতিরক্ষা বাহিনীর আঘাতে একটি স্ট্রাইক ঈগল এবং একটি থান্ডারবোল্ট আক্রান্ত হয়। ঈগল যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও অন্তত একজন এখনো নিখোঁজ রয়েছেন। ইরানি গণমাধ্যমের দাবি, পাহাড়ি অঞ্চলে অন্তত একজন পাইলট প্যারাসুট নিয়ে অবতরণ করেছেন। বর্তমানে ওই এলাকায় মার্কিন ড্রোন এবং হেলিকপ্টারগুলো চিরুনি অভিযান চালাচ্ছে।

এই বিমান ভূপাতিত করার ঘটনার পাশাপাশি ইরান পুরো মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর ফলে বাহরাইনে সাইরেন বাজানো হয়েছে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বেশ কয়েকটি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে। ইসরাইলও তাদের ভূখণ্ডে ধেয়ে আসা ইরানি মিসাইল শনাক্ত করার খবর দিয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবন্দিদের নিয়ে ইরানের এই কূটনৈতিক বাদানুবাদ এবং সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে আক্রমণ করার ঘটনাটি চলমান সংঘাতকে আরও ভয়াবহ স্তরে নিয়ে যেতে পারে। নিখোঁজ পাইলটকে উদ্ধার করা এখন পেন্টাগনের জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি তেহরানের জন্য এটি একটি বড় রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।

তথ্যষূত্র: ইন্ডিয়া টুডে

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর