ইরানের সশস্ত্র অভিযানে চারটি আকাশযান ধ্বংসের দাবি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম

ইরানের আকাশসীমায় নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য পরিচালিত একটি বিশেষ অভিযানের সময় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক আকাশযান ধ্বংস করার দাবি করেছে তেহরান। রোববার ইরানি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে এই অভিযান চলার সময় মার্কিন বাহিনীর ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে। খবর রয়টার্সের।


ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থলপর্যায়ে বিশেষজ্ঞদের নিবিড় তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, তাদের বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি C-130 সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।


উল্লেখ্য, গত শুক্রবার ইরানে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর সেটির নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করতে এই বিশাল মার্কিন বহরটি অভিযানে নেমেছিল। মার্কিন কর্মকর্তারা গত শনিবার গভীর রাতে ওই পাইলটকে সফলভাবে উদ্ধারের খবর নিশ্চিত করলেও, ইরানের এই দাবি করা ক্ষয়ক্ষতির বিষয়ে রয়টার্স তাৎক্ষণিকভাবে কোনো নিরপেক্ষ সত্যতা যাচাই করতে পারেনি।


আলাদা বিবৃতিতে ইরানের সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ইসফাহান প্রদেশে শুধু পরিবহন বিমানই নয়, বরং অত্যাধুনিক ড্রোনও ভূপাতিত করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, একটি ইসরাইলি হার্মেস ড্রোন এবং একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার শিকারে পরিণত হয়েছে।


ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'ফারস নিউজ' জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ পাইলটকে খুঁজে পেতে মার্কিন বাহিনী ইরানের তিনটি ভিন্ন প্রদেশে-চাহারমহল ও বখতিয়ারি, কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ এবং ইসফাহানে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। মূলত এই উদ্ধার অভিযানকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।


বিশ্লেষকদের মতে, যদি ইরানের এই দাবি সত্য হয়, তবে এটি হবে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন বিমান বাহিনীর জন্য অন্যতম বড় সামরিক বিপর্যয়। যদিও ওয়াশিংটন তাদের পাইলট উদ্ধারের সফলতাকে বড় করে দেখাচ্ছে, তেহরান পাল্টা তথ্যের মাধ্যমে তাদের প্রতিরক্ষা সক্ষমতার জানান দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে দুই দেশের এই পাল্টাপাল্টি দাবি যুদ্ধকে আরও জটিল ও দীর্ঘস্থায়ী রূপ দিতে পারে।

এআরএস
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর