মার্কিন ‘অভিযান’ নিয়ে ইরানি স্পিকারের তীব্র কটাক্ষ

‘এমন আরও তিনটি জয় পেলে আমেরিকা ধ্বংস হয়ে যাবে’

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং মার্কিন ‘উদ্ধার অভিযান’ নিয়ে ওয়াশিংটনকে ধুয়ে দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিজের সোশ্যাল মিডিয়ায় এই অভিযানকে ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে প্রচার করছেন, ঠিক তখনই সমাজ মাধ্যম এক্সে এক তির্যক পোস্টের মাধ্যমে সেই দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন কলিবাফ।

রোববার কালিবাফ একটি বিধ্বস্ত মার্কিন বিমানের ধ্বংসাবশেষের ছবি পোস্ট করেন। সেই ছবির ক্যাপশনে তিনি অত্যন্ত রসাল ও বিদ্রূপাত্মক ঢঙে লিখেন, আমেরিকা যদি এভাবে আরও তিনটি ‘বিজয়’ অর্জন করে, তবে দেশটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে! তার এই মন্তব্যে পরিষ্কার ইঙ্গিত রয়েছে, উদ্ধার অভিযানের নামে যুক্তরাষ্ট্র আসলে তাদের দামী সামরিক আকাশযান ও সরঞ্জাম খুইয়ে চরম পরাজয়ের শিকার হয়েছে।


এর আগে ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ঘোষণা করেন যে, ইরানে ভূপাতিত হওয়া স্ট্রাইক ইগলের দ্বিতীয় ক্রু সদস্যকেও এক ‘বিস্ময়কর’ অপারেশনের মাধ্যমে উদ্ধার করেছেন। যদিও এই অভিযানের বিস্তারিত এখনো ধোঁয়াশাচ্ছন্ন, তেহরান ইতিমধ্যে দাবি করেছে, তারা ইসফাহানে উদ্ধারকারী দলের বেশ কয়েকটি ‘শত্রু বিমান’ ধ্বংস করেছে। ইরান এই উদ্ধার অভিযান সফল হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে।

কালিবাফের এই ‘সসি’ বা মশলাদার মন্তব্য বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। তিনি মূলত ঐতিহাসিক ‘পিরিক ভিক্টরি’ বা এমন এক জয়ের দিকে ইঙ্গিত করেছেন, যেখানে জেতার চেয়ে ক্ষয়ক্ষতির পরিমাণই বেশি। ইরানের দাবি যদি সত্য হয়, যেখানে সি-১৩০ বিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংসের কথা বলা হচ্ছে। তবে ট্রাম্পের উদ্ধার অভিযান পেন্টাগনের জন্য এক বিশাল সামরিক বিপর্যয় ছাড়া আর কিছুই নয়।


এখন প্রশ্ন উঠছে, ওয়াশিংটন কি আসলেই তাদের সেনাকে উদ্ধার করতে পেরেছে, নাকি বড় ধরনের ক্ষয়ক্ষতির পর মুখরক্ষার জন্য ‘বিজয়’ শব্দটিকে ঢাল হিসেবে ব্যবহার করছে? কলিবাফের ভাষায়, আমেরিকার এই ‘জয়’ আসলে তাদের পতনেরই নামান্তর।

তথ্যসূত্র: ফারস টিভি

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর