আজই ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধি দল

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

ইসলামাবাদে যখন শান্তি আলোচনার ঢাকঢোল পিটানো হচ্ছে, তখন ইরানের পক্ষ থেকে যে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছিল, তা অবশেষে কাটতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্পের অনড় জেদ আর তেহরানের একবার ‘না’, আরেক ‘হ্যা’ রাজনীতির এক নাটকীয় মোড় নিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, মঙ্গলবারই ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানের প্রতিনিধিদল।

গত কয়েক দিন ধরে ইরান বারবার গলা ফাটিয়ে বলে আসছিল, তারা পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসছে না। কিন্তু পর্দার আড়ালে যে অন্য খেলা চলছে, তা এখন স্পষ্ট। রোববার ইরানের উচ্চপর্যায়ের সূত্রগুলো সিএনএন’কে নিশ্চিত করেছে, মঙ্গলবারই একটি ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে পা রাখছে। ট্রাম্প যে সংলপের জন্য এক পায়ে দাঁড়িয়ে ছিলেন, তেহরান শেষ পর্যন্ত সায় না দিয়ে পারল না।

সূত্র মতে, গত রাউন্ডের সেই পরিচিত মুখগুলোই এবারও দর কষাকষির টেবিলে বসছেন। যার মধ্যে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মূলত ঘালিবাফই এই দলের নেতৃত্ব দিচ্ছেন, যাকে নিয়ে কূটনৈতিক মহলে কৌতূহলের শেষ নেই।

গালিবাফ কোনো সাধারণ রাজনীতিবিদ নন; তিনি স্বয়ং ইরানি শাসনের একদম অন্দরমহলের মানুষ। আশির দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় কিশোর বয়সেই যোগ দেন রেভোলিউশনারি গার্ডসে (আইআরজিসি)। পরবর্তী সময়ে তিনি আইআরজিসি’র বিমান বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তবে, তার পরিচিতি শুধু সামরিক পোশাকেই নয়, বরং ১৯৯৯ ও ২০০৩ সালের ছাত্র বিক্ষোভ এবং ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের পরবর্তী গণআন্দোলন দমনে তার কঠোর ভূমিকার জন্য তিনি পরিচিত। তেহরানের মেয়র হিসেবে ১২ বছর দায়িত্ব পালন করে শহরের ভোল বদলে দিলেও, ভিন্নমত দমনে তার হাত যে কতটা শক্ত, তা কারোরই অজানা নয়।

ইসলামাবাদে আসার আগে সপ্তাহান্তে গালিবাফ স্পষ্ট জানিয়ে দেন, ইরান শুধু কূটনীতি নয়, প্রয়োজনে সামরিক শক্তিতেও বিশ্বাসী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা যদি ক্ষুদ্রতম ভুলও করে, তবে আমরা শক্তির সাথে তার জবাব দেব। তার মতে, গত দফার আলোচনায় দুই দেশ একে অপরকে কিছুটা বুঝতে পারলেও, চূড়ান্ত চুক্তি থেকে তারা এখনো অনেক দূরে।

এআরএস
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর