যুদ্ধবিরতির মেয়াদ আরও দু’দিন বাড়ালেন ট্রাম্প

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

ইসলামাবাদের কূটনৈতিক অন্দরমহলে এখন ‘শ্বাসরুদ্ধকর’ পরিস্থিতি। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে শেষ মুহূর্তের শান্তির চেষ্টা, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই রাজধানী এখন এক মহানাটকের মঞ্চ। এবার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন শেষ মুহূর্তে এসে একটু ‘মায়া’ দেখালেন!

গত সাতই এপ্রিল ঘোষিত ১৫ দিনের যুদ্ধবিরতির মেয়াদ, মঙ্গলবার রাত ৮টায় শেষ হবার কথা থাকলেও, শেষবেলায় ট্রাম্প ঘোষণা করেছেন, ঘড়ি আরও ৪৮ ঘণ্টা চলবে। অর্থাৎ, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকছে। তবে ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের গলায় ছিল প্রচ্ছন্ন হুমকি; তিনি স্পষ্ট করে দেন, বর্ধিত সময়ের মধ্যে কোনো ‘ব্রেক-থ্রু’ না এলে মেয়াদ আর এক মিনিটও বাড়ানো হবে না।


কূটনীতির এই উত্তপ্ত কড়াইয়ে ঘি ঢালতে মঙ্গলবারই ইসলামাবাদে পা রাখছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। লক্ষ্য একটাই, ইরানকে আলোচনার টেবিলে টেনে আনা। কিন্তু ওদিকে তেহরানের মেজাজ এখন সপ্তম আকাশে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক্সে যুক্তরাষ্ট্রকে ধুয়ে দিয়ে বলেছেন, ওয়াশিংটন আলোচনার টেবিলকে ‘নতি স্বীকারের টেবিলে’ পরিণত করতে চাইছে। তার সোজা কথা, চাপ দিয়ে ইরানকে বাগে আনা অসম্ভব।

ইরানের ঝানু রাজনীতিবিদ ঘালিবাফ যখন হুমকির সুরে কথা বলছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তখন কূটনৈতিক চাল চালছেন। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে ফোনে আরাগচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ জব্দের ঘটনায় তেহরান এতটাই ক্ষুব্ধ যে, তারা দ্বিতীয় দফার বৈঠকে বসার আমন্ত্রণ সরাসরি ‘নাকচ’ করে দিয়েছিল। আরাগচির মতে, মার্কিন এই উস্কানি আলোচনার পথে সব থেকে বড় দেয়াল।

এই চরম বিশৃঙ্খলার মাঝেও পাকিস্তান হাল ছাড়েনি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক পাকিস্তানী কর্মকর্তা জানিয়েছেন, তারা তেহরান থেকে কিছু ‘ইতিবাচক সংকেত’ পাচ্ছেন। ইরান হয়তো শেষ পর্যন্ত আলোচনায় যোগ দিলেও দিতে পারে, তবে পরিস্থিতি এখনো বেশ ‘তরল’।


এদিকে আলোচনার গুরুত্ব বিবেচনায় ইসলামাবাদের রেড জোনে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে। মঙ্গলবার পুরো এলাকার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে ‘রিমোট ওয়ার্ক’ বা অনলাইনে কাজ চালানোর নির্দেশ দেয়া হয়েছে। পুরো ইসলামাবাদ এখন নিরাপত্তার ঘেরাটোপে এক দুর্ভেদ্য দুর্গ।

ট্রাম্পের দেওয়া এই বাড়তি দুই দিন কি শুধুই লোকদেখানো, নাকি পর্দার আড়ালে বড় কোনো সমঝোতা হতে চলেছে? গালিবাফের ‘স্ট্র্যাটেজিক অপশন’ আর ট্রাম্পের ‘বুধবার সন্ধ্যা’- এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। পাকিস্তান যদি শেষ পর্যন্ত ইরানকে টেবিল পর্যন্ত টেনে আনতে পারে, তবেই হয়তো বুধবারের সূর্যোদয় শান্তির বার্তা নিয়ে আসবে; নাহলে ট্রাম্পের হুঁশিয়ারি অনুযায়ী, মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুনের ফুলকি দেখা দেওয়া শুধু সময়ের ব্যাপার।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর