মার্কিন অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ৩৪টি ইরানি ট্যাঙ্কার

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

হরমুজ প্রণালী ঘিরে আমেরিকা ও ইরানের মধ্যে এখন চলছে চরম নাটকীয় ‘ইঁদুর-বেড়াল’ খেলা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, প্রণালীটি এখন সম্পূর্ণভাবে আমেরিকার নিয়ন্ত্রণে এবং তাদের অবরোধ ‘অভাবনীয় সফল’। অন্যদিকে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, মার্কিন পাহারার চোখ ফাঁকি দিয়ে বুক ফুলিয়ে সাগর দাপিয়ে বেড়াচ্ছে ইরানের তেলবাহী ট্যাঙ্কার।

প্রেসিডেন্ট ট্রাম্প গর্জনের সাথে জানিয়েছেন, ইরানের সাথে একটি ‘চূড়ান্ত চুক্তি’ না হওয়া পর্যন্ত এই অবরোধ উঠবে না। কিন্তু ফিনান্সিয়াল টাইমসের এক রিপোর্টে ট্রাম্পের সেই দাপুটে দাবি কার্যত নস্যাৎ হয়ে গেছে। রিপোর্টে দেখা গেছে, গত ১৩ এপ্রিল অবরোধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৩৪টি ইরানি সংশ্লিষ্ট ট্যাঙ্কার মার্কিন অবরোধ অবলীলায় পার করে গেছে। যেখানে সেন্টকম দাবি করছে তারা ২৮টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে, সেখানে এই ৩৪টি জাহাজের নির্বিঘ্ন চলাচল পেন্টাগনের নজরদারি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।


মার্কিন অবরোধকে বুড়ো আঙুল দেখানোর সবচেয়ে রোমাঞ্চকর উদাহরণ তৈরি করেছে ইরানি সুপারট্যাঙ্কার ‘ডোরেনা’। জাহাজটি নিজের লোকেশন ট্র্যাকার বা ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়ে ঘুটঘুটে অন্ধকারে মার্কিন পাহারাদারদের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। শুধু তাই নয়, তেলের উৎস লুকাতে মালয়েশিয়া উপকূলে অন্য একটি জাহাজের সাথে মাঝসমুদ্রে তেল অদলবদলও করেছে এটি।

হিসাব বলছে, এ পর্যন্ত বের হয়ে যাওয়া জাহাজগুলোর মধ্যে অন্তত ৬টি জাহাজ প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল। বিশ্ববাজারের চেয়ে কিছুটা কম দামে বিক্রি করলেও এই এক চালান থেকেই ইরানের পকেটে ঢুকছে প্রায় ৯১০ মিলিয়ন ডলার! অর্থাৎ, ট্রাম্পের অবরোধ যখন ইরানকে ভাতে মারার চেষ্টা করছে, তখন তেহরান চোরা পথে ঠিকই ডলারের মুখ দেখছে।

আমেরিকা যখন অবরোধ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ইরান পাল্টা চাল চেলেছে। ইরানের নৌবাহিনী ঘোষণা করেছে, হরমুজ প্রণালী এখন তাদের ‘আগের অবস্থায়’ ফিরে গেছে। এক্সে বার্তায় তারা স্পষ্ট জানিয়েছে,  এখন থেকে এই পথ দিয়ে যেতে হলে আইআরজিসির অনুমতি বাধ্যতামূলক। শুধু তাই নয়, বেসামরিক জাহাজকে ইরানের দেখানো নির্দিষ্ট রুটেই চলতে হবে এবং সামরিক জাহাজের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।


এই পরিস্থিতির যাঁতাকলে পড়ে সাধারণ জাহাজ মালিকরা এখন দিশেহারা। তারা একে বলছেন ‘ডাবল ব্লকেড’ বা দ্বিমুখী অবরোধ। একদিকে মার্কিন সেনারা পথ আটকে দাঁড়িয়ে আছে, অন্যদিকে ইরানি সেনারা অনুমতি ছাড়া জাহাজ দেখলে গুলি ছুড়ছে। গত শনিবার একটি ফরাসি কন্টেইনার জাহাজ এবং একটি ভারতীয় ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানি সেনাদের গুলি ছোঁড়ার ঘটনা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে হরমুজ এখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে দাবার চাল পাল্টে যাচ্ছে প্রতি মুহূর্তে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর