ইরানের দেয়া সবশেষ ১৪ দফা প্রস্তাবে যা আছে

আপডেট : ০৩ মে ২০২৬, ০২:৫৩ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে একটি বড় ধরনের কূটনৈতিক অগ্রগতির খবর এখন আলোচনার কেন্দ্রে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের দেয়া ৯ দফার একটি পাল্টা প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে। তেহরানের এই ১৪ দফার প্রস্তাবে মূল লক্ষ্য রাখা হয়েছে শুধু যুদ্ধবিরতি নয়, বরং ‘যুদ্ধের স্থায়ী সমাপ্তি’। তেহরান চাইছে, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ চিরতরে বন্ধ হোক।

যুক্তরাষ্ট্রের আগের প্রস্তাবে দুই মাসের একটি সাময়িক যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। তবে, ইরান এই দীর্ঘসূত্রিতার বিপক্ষে অবস্থান নিয়েছে। তেহরানের প্রস্তাবে স্পষ্ট করে বলা হয়েছে, যাবতীয় বিরোধ নিষ্পত্তি করতে হবে মাত্র ৩০ দিনের মধ্যে। ইরানের মতে, আলোচনার মূল কেন্দ্রবিন্দু সাময়িক যুদ্ধবিরতি বাড়ানোর পরিবর্তে স্থায়ীভাবে ‘যুদ্ধের অবসান’ করার দিকে হওয়া উচিত।

ইরান তাদের সবশেষ ১৪ দফার এই প্রস্তাবনায় বেশ কিছু কঠোর ও কৌশলগত শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-

আক্রমণ না করার নিশ্চয়তা: ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা ইরানের ওপর কোনো হামলা চালাবে না, এমন আন্তর্জাতিক গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে হবে।

সেনা প্রত্যাহার: ইরানের চারপাশ থেকে মার্কিন সামরিক বাহিনীকে সরিয়ে নিতে হবে।

অবরোধ ও সম্পদ মুক্তি: ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ তুলে নিতে হবে এবং বিদেশের ব্যাংকে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ অবমুক্ত করতে হবে।

ক্ষতিপূরণ ও নিষেধাজ্ঞা: যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান এবং দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো পুরোপুরি প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে।

আঞ্চলিক শান্তি: শুধু ইরানের মূল ভূখণ্ডে নয়, বরং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটাতে হবে।

হরমুজ প্রণালী: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য একটি নতুন ও স্থায়ী ব্যবস্থাপনা বা মেকানিজম গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাব এখন হোয়াইট হাউসের টেবিলে। ইরান এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ৩০ দিনের সময়সীমা এবং মার্কিন সেনা প্রত্যাহারের মতো শর্তগুলো মেনে নেয়া ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

তবে বৈশ্বিক জ্বালানি সংকট এবং লোহিত সাগরের অস্থিরতা কমাতে এই প্রস্তাবটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার ভিত্তি হতে পারে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র স্থায়ী শান্তির এই পথে হাঁটে নাকি সাময়িক স্বস্তির জন্য আগের অবস্থানেই অনড় থাকে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন ওয়াশিংটনের ফিরতি উত্তরে ঝুলে আছে।

সূত্র: তাসনিম নিউজ

 

 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর