বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা সংশয়ে ইরানিরা

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৬:১৮ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তির দিনক্ষণ ঠিক হলেও তেহরানের সাধারণ মানুষের মনোভাব বলছে ভিন্ন গল্প। যুদ্ধের ধ্বংসযজ্ঞ, দীর্ঘদিনের অবিশ্বাস আর বারবার ভেঙে যাওয়া প্রতিশ্রুতির অভিজ্ঞতা অনেক ইরানিকে করে তুলেছে সতর্ক। কেউ মনে করছেন সমঝোতা প্রয়োজন, আবার কেউ দেখছেন এর পেছনে নতুন কোনো কৌশলগত খেলা।

তেহরানের রাস্তায় যানজট, খোলা দোকানপাট, দৈনন্দিন কাজে ব্যস্ত ইরানিরা। কিন্তু স্বাভাবিক এই শহরের ভেতরে এখনো রয়ে গেছে যুদ্ধের অনিশ্চয়তার ছায়া। শান্তি চুক্তির খবরে, আশার চেয়ে সংশয় বেশি সাধারণ মানুষের মধ্যে। কারণ তাদের অভিজ্ঞতা বলছে, রাজনৈতিক ঘোষণা আর বাস্তবতার মধ্যে ব্যবধান অনেক বড়। চুক্তি নিয়ে বারবার বিশ্বাসভঙ্গের কারণে ইরানিদের ভেতর জন্ম নিয়েছে অবিশ্বাস।

তারা বলেন, বিষয়টি একেবারেই অনুমান করা যায় না। ট্রাম্প রাতে এক সিদ্ধান্ত নেন, সকালে উঠে আরেকটি বাস্তবায়ন করতে চান। আমাদের সন্দেহ আছে, যুক্তরাষ্ট্র চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কি না। এর আগেও যুদ্ধবিরতি চুক্তি হয়েও তা ভঙ্গ করা হয়েছে।

যুদ্ধের প্রতিটি দিন সাধারণ মানুষের জীবনে নতুন অনিশ্চয়তা নিয়ে এসেছে। অর্থনীতি, কর্মসংস্থান, নিত্যপণ্যের দাম থেকে শুরু করে পারিবারিক নিরাপত্তা সবকিছুতেই পড়েছে তার প্রভাব। তাই অনেকেই মনে করছেন শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু ছাড় দেওয়াও গ্রহণযোগ্য ।

তবে তেহরানের অনেক বাসিন্দা মনে করেন, কূটনৈতিক আলোচনা এখন ভূরাজনৈতিক প্রতিযোগিতারই অংশ। তাদের দৃষ্টিতে এই আলোচনা যুদ্ধ থামানোর চেয়ে বরং নতুন কৌশল নির্ধারণের একটি পর্যায় মাত্র।

এমন বাস্তবতায় তেহরানের মানুষের প্রতীক্ষা শুধু একটি সইয়ের জন্য নয়। তারা দেখতে চান, বহু প্রতিশ্রুতি আর ব্যর্থ উদ্যোগের ইতিহাস পেরিয়ে এবার সত্যিই কোনো স্থায়ী সমাধান আসে কি না। কারণ কাগজে-কলমে চুক্তি যুদ্ধ থামাতে পারে, কিন্তু মানুষের মনে শান্তি ফিরিয়ে আনতে পারে শুধু তার বাস্তব প্রয়োগই।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর