বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্বনেতারা

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৬:২৫ পিএম

দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির ঘোষণায় স্বস্তির বার্তা ছড়িয়েছে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরানোর সম্ভাবনা তৈরি হওয়ায় এই সমঝোতাকে বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্বনেতারা। আর চুক্তির পেছনে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রশংসা পাচ্ছে

চার মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে পাকিস্তান, কাতার, সৌদি আরব ও তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছে জাতিসংঘ।

এই চুক্তিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালিও এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, সফল বাস্তবায়ন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

কাতার, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, আলোচনার মাধ্যমেই দীর্ঘদিনের উত্তেজনার টেকসই সমাধান সম্ভব।বিশ্লেষকদের মতে, শুধু যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আনতে পারে এই চুক্তি। তবে স্থায়ী শান্তির জন্য চুক্তির পূর্ণ বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

 

এআরএস
যুদ্ধ বন্ধে অবশেষে শুক্রবার একটি সমঝোতা স্মারকে করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এদিন থেকে হরমুজ প্রণালিও খুলছে বলে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই রুট ব্যবহারে কোনো দেশকে আর টোল...
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তির দিনক্ষণ ঠিক হলেও তেহরানের সাধারণ মানুষের মনোভাব বলছে ভিন্ন গল্প। যুদ্ধের ধ্বংসযজ্ঞ, দীর্ঘদিনের অবিশ্বাস আর বারবার ভেঙে যাওয়া প্রতিশ্রুতির অভিজ্ঞতা...
মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে তুমুল আলোচনা চলছে। ১৪ দফার একটি সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে একটি প্রাথমিক রূপরেখা চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। এর আওতায় দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধ, ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
উত্তর আমেরিকার ফিফা বিশ্বকাপে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায় ক্যালিফোর্নিয়ার ইংলেউডের চোখ ধাঁধানো সোফাই স্টেডিয়ামে শুরু হচ্ছে জি-গ্রুপের এক রোমাঞ্চকর মাঠের লড়াই। মুখোমুখি হচ্ছে ফিফা র‍্যাঙ্কিংয়ের...
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এমন নজিরবিহীন এবং রোমাঞ্চকর ঘটনা আগে কখনো ঘটেনি! এই প্রথম বিশ্বকাপের কোনো আয়োজক দেশ এমন এক ফুটবল দলকে স্বাগত জানাল, যাদের দেশের সাথে তারা নিজেরা সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর