ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম

প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দেশজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

শনিবার (২৫ জুলাই) তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিকে ধর্মেন্দ্র তার পদত্যাগের ঘোষণা দেওয়ার পরপরই, যন্ত্রর মন্তর থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিকে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য বিক্ষোভস্থলে প্রবেশ করতে শুরু করেছে।

পরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, পদত্যাগের এই সিদ্ধান্ত তার জন্য কখনোই ‘ব্যক্তিগত মর্যাদার বিষয়’ ছিলো না; বরং দেশের তরুণ সমাজের আস্থা রক্ষা করা এবং উদ্ভূত পরিস্থিতি থেকে শিক্ষা খাতকে আইনি জটিলতামুক্ত রাখতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

সংবাদ মাধ্যমে পাঠানো এক দীর্ঘ বিবৃতিতে সাবেক এই শিক্ষামন্ত্রী বলেন, চার দশকেরও বেশি সময় ধরে আমি ছাত্র, শিক্ষক ও শিক্ষা সংস্কারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। দেশের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি।

চলতি বছরের তিন মে অনুষ্ঠিত চিকিৎসা বিজ্ঞানের প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’ তে অনিয়মের খবর প্রকাশ্যে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পরপরই তদন্তের ভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়, আগের পরীক্ষা বাতিল করে গত ২১ জুন পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আগামী বছর থেকে পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে গত ১৬ জুলাই এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেন, প্রথম দিন থেকেই আমি পুরো দায়ভার নিয়েছি এবং পরিস্থিতি থেকে কখনো মুখ ফিরিয়ে নেইনি। যাতে কোনো ‘পরীক্ষা মাফিয়া’ শিক্ষার্থীদের স্বপ্ন নষ্ট করতে না পারে, সে ব্যাপারে আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।

তবে আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী শক্তির অপব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, যন্তর মন্তরসহ সারাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যাতে এই ক্ষোভের অপব্যবহার করতে না পারে—তা প্রতিরোধ করতেই আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি চাই না দেশের একজন শিক্ষার্থীর ভবিষ্যৎও আইনি জটিলতায় আটকা পড়ুক।

বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, ভবিষ্যতে পদ না থাকলেও ওড়িশার জনগণ, ভারতমাতা এবং দেশের যুবসমাজের কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত রাখবেন।

একাত্তর/এসি
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা আলোচনার পর অবশেষে তাদের বহুল আলোচিত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তার পদ থেকে অপসারণসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো আবারও জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী...
প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে আন্দোলনরত ছাত্র ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিনিধিদের...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
প্যারিস সেন্ট-জার্মেইনকে (পিএসজি) পর পর দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পর নতুন ঠিকানায় পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার তারকা মিডফিল্ডার লি কাং-ইন। ফরাসি ক্লাবটি ছেড়ে তিনি যোগ...
দেশজুড়ে অব্যাহত ছাত্র আন্দোলন ও তীব্র রাজনৈতিক চাপের মুখে অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশক্রমে...
মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পার হয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি...
‘এই সরকারে সাধারণত পদত্যাগ দেখা যায় না, কিন্তু এবার দেখা গেল’, শনিবার দিল্লির যন্তর মন্তরে তুমুল করতালির মধ্যে কাকরোচ জনতা পার্টি (সিজেপি) এই বার্তা দিয়ে তাদের দেশব্যাপী আন্দোলন প্রত্যাহারের কথা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর